News Flash

Image

Arrested : পৃথক স্থানে মদ বিক্রেতা ও জুয়াড়ি আটক

ধর্মনগর, ১৩ এপ্রিল : উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের মহেশপুর বাজার থেকে এক মদ বিক্রেতা এবং বৈকনী এলাকা থেকে এক জুয়াড়িকে আটক করেছে কদমতলা থানার পুলিশ। ঘটনার বিবরণ দিয়ে কদমতলা থানার ওসি সুশান্ত দেব জানান, এলাকাবাসীর কাছ থেকে সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে কদমতলা থানার পুলিশ মহেশপুর বাজারে হানা দেয়। বাজারে হানা দিয়ে এক মদ বিক্রেতাকে প্রচুর পরিমাণ বিদেশী মদসহ আটক করতে সক্ষম হয় পুলিশ। আটক ব্যক্তির নাম অনিমেষ নাথ। 


অপরদিকে বৈকনী এলাকায় জুয়ার আসরে হানা দিয়ে এক জুয়াড়িকে বিভিন্ন জিনিসপত্র সহ আটক করতে সক্ষম হয় পুলিশ। আটক জুয়ারির নাম চিত্ত দেব। দুটি ক্ষেত্রেই পৃথক পৃথক মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দু’জনকেই বুধবার ধর্মনগর জেলা ও দায়রা জজ আদালতে সোপর্দ করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কদমতলা থানার বিস্তীর্ণ এলাকাজুড়ে মদ এবং জুয়াড়িদের তান্ডব মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে এলাকার পরিবেশ মারাত্মকভাবে কলুষিত হচ্ছে। এলাকার জনগণ অতিষ্ঠ হয়ে পুলিশকে এ ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানান। কদমতলা থানার ওসি সুশান্ত দেব জানিয়েছেন, এই ধরনের অভিযান প্রতিনিয়ত চালানো হবে।

Releated Posts

ছবিমুড়ায় দখলদারি বিতর্কে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে স্বাভাবিক পরিস্থিতি পর্যটনকেন্দ্রে ফের স্বাভাবিক পর্যটক যাতায়াত

অমরপুর, ২৬ এপ্রিল:  এডিসি নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন স্থানে দখলদারি নিয়ে উত্তেজনার আবহের মধ্যেই ত্রিপুরার অন্যতম…

ByByReshmi Debnath Apr 26, 2026

কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত জোলাইবাড়ী, গাড়ির উপর গাছ পড়ে চাঞ্চল্য

আগরতলা, ২৬ এপ্রিল: দক্ষিণ ত্রিপুরার জেলা অন্তর্গত জোলাইবাড়ী পশ্চিম পিলাক কলোনি এলাকায় রবিবার (২৬ এপ্রিল ২০২৬) বিকেলে কালবৈশাখী…

ByByReshmi Debnath Apr 26, 2026

ত্রিপুরায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সতর্কতা, দমকা হাওয়ার সম্ভাবনা

আগরতলা, ২৬ এপ্রিলঃ ত্রিপুরার বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া…

ByByReshmi Debnath Apr 26, 2026

কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ধর্মনগর শহর, ব্যাপক ক্ষয়ক্ষতি বিপর্যস্ত জনজীবন

ধর্মনগর, ২৬ এপ্রিল: হঠাৎ করে আছড়ে পড়া কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরের একাধিক…

ByByReshmi Debnath Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top