News Flash

Image

Arrested : রাজধানীতে আটক ৬ সন্দেহভাজন ব্যক্তি

আগরতলা, ১৩ এপ্রিল : রাজধানী আগরতলার পুরাতন মোটর স্ট্যান্ড এলাকা থেকে ৬ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে নেশা সেবনকারী সন্দেহে আটক করা হয়েছে তাদের। তাদেরকে সেখান থেকে পাকড়াও করে নিয়ে আসা হয় পূর্ব আগরতলা থানায়। 


পূর্ব থানার সেকেন্ড ওসি বিষ্ণুপদ দাস জানান, পুলিশের রুটিন চেকিংয়ের সময় তাদেরকে আটক করা হয়েছে। পুলিশের গতিবিধি দেখেই তারা পালিয়ে যেতে চাইছিলেন। তখনই সন্দেহ হয় পুলিশের। তাদেরকে সেখান থেকে থানায় ধরে নিয়ে আসে পুলিশ। তাদেরকে মেডিকেল করানোর পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বিষ্ণুপদ দাস। যদিও তাদের কাছ থেকে কোন প্রকার অপ্রীতিকর জিনিস উদ্ধার করতে পারেনি পুলিশ। শুধুমাত্র সন্দেহের বশেই তাদেরকে আটক করা হয়েছে। 


এদিকে ধৃতদের অভিযোগ, তারা কোন বেআইনি কাজের সঙ্গে জড়িত নন। বিনা কারণেই পুলিশ তাদেরকে আটক করে নিয়ে এসেছে। তাদের কাছে কোন অপ্রীতিকর জিনিস অথবা নেশা সামগ্রী না থাকা সত্ত্বেও কেন তাদেরকে আটক করেছে পুলিশ, প্রশ্ন তুলেছেন ৬ জনেই।

Releated Posts

১০ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন: মান্দাইয়ে ২৩ ভিসিতে তিপ্রা মথার মনোনয়ন দাখিল

আগরতলা, ৭ সেপ্টেম্বর: দীর্ঘ এক দশক পর অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের অধীন ভিলেজ কমিটি নির্বাচন।…

ByByReshmi Debnath Sep 7, 2026

বৃদ্ধাকে মারধরের অভিযোগ, বিশ্রামগঞ্জে থানার সামনে পথ অবরোধ হিন্দু নাগরিক মঞ্চের

বিশ্রামগঞ্জ, ৭ সেপ্টেম্বর: এক বৃদ্ধার উপর নির্যাতন ও মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বিশ্রামগঞ্জের নলজলা এলাকায়। অভিযোগ,…

ByByReshmi Debnath Sep 7, 2026

নিখোঁজ ছেলের জন্য কাঁদছেন বৃদ্ধা মা, ফটিকরায়ে নিখোঁজ সুব্রত মালাকার, উদ্বিগ্ন পরিবার

আগরতলা, ৭ সেপ্টেম্বর: হঠাৎ নিখোঁজ হয়ে গেলেন ফটিকরায় থানার অন্তর্গত সায়দারপার কাটাটিলা এলাকার পরিচিত যুবক সুব্রত মালাকার। তাঁর…

ByByReshmi Debnath Sep 7, 2026

মনুঘাট আরডি ব্লকে মনোনয়ন জমা দিতে গিয়ে প্রার্থীকে হেনস্থার অভিযোগ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মনুঘাট আরডি ব্লকে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। তিপ্রা মথা পার্টির…

ByByTaniya Chakraborty Sep 7, 2026
Scroll to Top