News Flash

  • Home
  • ত্রিপুরা
  • BJP : বিজেপির বস্ত্র বিতরন ও যোগদান সভা অনুষ্ঠিত
Image

BJP : বিজেপির বস্ত্র বিতরন ও যোগদান সভা অনুষ্ঠিত

আগরতলা, ১৩ এপ্রিল : বুধবার আগরতলা পুর নিগমের ২০ নং ওয়ার্ডের উদ্যোগে এক বস্ত্র বিতরণ এবং যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি ডা: মানিক সাহা, মেয়র দীপক মজুমদার,  ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর সহ অন্যান্যরা। 

এদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডা: মানিক সাহা বলেন, বিজেপি সরকার সাধারণের সরকার। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার বরাবরই সাধারণ মানুষের জন্য নিজেদের উৎসর্গ করেছে। তিনি বলেন, করোনাকালীন পরিস্থিতিতে যখন গরিব অংশের জনগণের বেঁচে থাকার জন্য খাদ্যের জোগান দেওয়া কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল তখন তাদের জন্য কাজ করেছে বিজেপি সরকার।

 তিনি বলেন, নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সরকার চলছে সেই সরকার সাধারণ মানুষের জন্যই কাজ করে যাবে। এদিনের এই সভা থেকে ডা: মানিক সাহা সমাজের সকলকে বর্তমান সরকারের হাতে হাত মিলিয়ে উন্নতির পথে হাঁটতে আহ্বান জানান।

Releated Posts

বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাট, চরম ভোগান্তিতে রোগী ও পরিজনরা

বাইখোড়া, ৪ জুলাই: শান্তিরবাজার মহকুমার বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে টানা প্রায় দুই ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ না থাকায় চরম…

ByByTaniya Chakraborty Jul 4, 2026

ধলাইয়ের প্রগতিশীল কৃষকের সাফল্য, আম চাষে বছরে ১২-১৩ লক্ষ টাকার আয়ের সম্ভাবনা

আগরতলা, ৪ জুলাই: বৈজ্ঞানিক পদ্ধতিতে উচ্চমূল্যের আম চাষ করে স্বল্প সময়ের মধ্যেই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন ত্রিপুরার ধলাই…

ByByTaniya Chakraborty Jul 4, 2026

জাতীয় সড়কে মুখোমুখি দুই যাত্রীবাহী অটোর সংঘর্ষ, শিশু-সহ আহত অন্তত ৬

আগরতলা, ৪ জুলাই: দুটি যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু-সহ অন্তত ৫ থেকে ৬ জন আহত হয়েছেন। ওই ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 4, 2026

আইএএস অফিসার অভিষেক চন্দ্রের বিরুদ্ধে ১৪.৫৫ কোটি টাকার প্রতারণার অভিযোগে এফআইআর

আগরতলা, ৪ জুলাই : ত্রিপুরা সরকারের জ্যেষ্ঠ আইএএস কর্মকর্তা অভিষেক চন্দ্র-এর বিরুদ্ধে প্রায় ১৪ কোটি ৫৫ লাখ টাকার…

ByByTaniya Chakraborty Jul 4, 2026
Scroll to Top