News Flash

  • Home
  • প্রধান খবর
  • Amit Shah: প্রতিটি নাগরিকের ছোট সঙ্কল্পে আরও শক্তিশালী ও মহান হতে পারে আমাদের দেশ : অমিত শাহ
Image

Amit Shah: প্রতিটি নাগরিকের ছোট সঙ্কল্পে আরও শক্তিশালী ও মহান হতে পারে আমাদের দেশ : অমিত শাহ

নয়াদিল্লি, ১২ এপ্রিল (হি.স.): ভারতের প্রতিটি নাগরিকের ছোট সঙ্কল্পের শক্তিশালী ও মহান হতে পারে ভারতে। বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার ‘অমৃত সমাগম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, “নাগরিকরা যদি ক্ষুদ্র সঙ্কল্পও গ্রহণ করেন, তাহলে ১৩০ কোটি জনসংখ্যার এই দেশ আরও শক্তিশালী ও মহান হয়ে উঠতে পারে। আমাদের নতুন প্রজন্মকে স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে সচেতন হতে হবে, স্বাধীনতা আন্দোলনের বীরদের নিয়ে উদযাপন করতে হবে।” ‘অমৃত সমাগম’ হল একটি অনুষ্ঠান, যা “আজাদি কা অমৃত মহোৎসবের’ অধীনে বছরব্যাপী উদ্যোগগুলি তুলে ধরবে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন বলেছেন, “আজাদি কা অমৃত মহোৎসবের বছরকে সঙ্কল্পের বছর হিসাবে উদযাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সমগ্র দেশের জনগণকে ব্যক্তিগতভাবে স্বাধীনতার অমৃত মহোৎসবের রূপে কিছু সঙ্কল্প নেওয়ার আহ্বান জানানো হয়েছে, যা ভারতকে এগিয়ে নিয়ে যাবে।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, “আজাদি কা অমৃত মহোৎসব সঙ্কল্প গ্রহণের বছর এবং আগামী ২৫ বছরের অমৃতকাল হল সঙ্কল্প বাস্তবায়িত করার সময়।”

Releated Posts

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026

‘প্রতিরক্ষা অংশীদারিত্বে গুরুত্বপূর্ণ মাইলফলক’: জাপানি যুদ্ধবিমানের প্রথম ভারত সফর নিয়ে রাজনাথ

কলম্বো, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জাপান এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্সের যুদ্ধবিমানের প্রথমবার ভারতে আসাকে ভারত-জাপান প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top