News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভগ্ন দশা ব্রীজের, যাতায়াতে সমস্যা, প্রতিবাদে আমবাসা-গণ্ডাছড়া রাস্তা অবরোধ
Image

ভগ্ন দশা ব্রীজের, যাতায়াতে সমস্যা, প্রতিবাদে আমবাসা-গণ্ডাছড়া রাস্তা অবরোধ

আগরতলা, ১২ এপ্রিল (হি. স.) : যাতায়াতের সমস্যায় ধুঁকছে আমবাসা-গন্ডাছড়া রাস্তা। তাতে মহা সমস্যায় পড়েছেন ওই রাস্তায় দেড় মাইল এলাকার বাসিন্দারা। ব্রীজ সারাইয়ের জন্য বারবার দাবি জানিয়ে আসলেও প্রশাসন তাতে কর্ণপাত করছে না। তাই আজ প্রতিবাদে আমবাসা-গন্ডাছড়া রাস্তা অবরোধ করেন স্থানীয় জনগণ। স্থানীয়দের অভিযোগ, এলাকার চারটি পাড়ায় যাওয়ার জন্য যাতায়াতের একমাত্র মাধ্যম ওই ব্রীজ। অথচ, ব্রীজের সারাই দীর্ঘ সময় ধরে অসমাপ্ত হয়ে রয়েছে। এদিকে, বিকল্প একটি বাঁশের সাঁকো তৈরি করে দেওয়া হলেও বর্তমানে সেটিও ভগ্নদশায় পরিণত হয়েছে। যার ফলে নিত্য দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের।

স্থানীয়দের বক্তব্য, এই  বাঁশের সাঁকো দিয়েই চারটি পাড়ার স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে অসুস্থ ব্যক্তি প্রত্যেকের যাতায়াত করতে হচ্ছে। কিন্তু বর্তমানে এই সাঁকোটি ভেঙে পড়ায় দেড় মাইল এলাকার যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, এ-বিষয়ে জেলাশাসকের কার্যালয় বারবার জানানো হলেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। তাই বাধ্য হয়ে মঙ্গলবার স্থানীয়রা রাস্তা অবরোধে শামিল হন।

এদিন সকাল ৯টা থেকে স্থানীয় মানুষ রাস্তা অবরোধ করেন। এই রাস্তা অবরোধের ফলে দুদিক থেকে প্রচুর যানবাহন আটকে পড়ে। তাতে ভোগান্তির শিকার হন যান চালক থেকে শুরু করে নিত্য যাত্রীরা। রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান আমবাসা মহকুমা শাসক অরূপ দেব ও আমবাসা থানার ওসি।

আমবাসা মহকুমা শাসক জানান, এ-বিষয়ে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে আলোচনা করেছেন। ব্রীজ সারাইয়ে অতিসত্বর ব্যবস্থা গ্রহণ করা হবে। মহকুমা শাসকের কথায়, ১৫ মে-র মধ্যেই ব্রীজটির সারাইয়ের কাজ সম্পন্ন করা হবে। স্থানীয়দের দাবি অনুযায়ী বিকল্প যে বাঁশের সাঁকো রয়েছে সেটিকেও অতি দ্রুত মেরামত করে দেওয়া হবে। দীর্ঘক্ষন রাস্তা অবরুদ্ধ থাকার পর মহকুমা শাসকের আশ্বাস পেয়ে ১১টা নগদ আমবাসা-গণ্ডাছড়া রাস্তা অবরোধমুক্ত হয়েছে।

Releated Posts

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top