News Flash

  • Home
  • প্রধান খবর
  • গুজরাটের আদালাজে ছাত্রাবাস ও শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন, রয়েছে অনেক আধুনিক সুবিধা
Image

গুজরাটের আদালাজে ছাত্রাবাস ও শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন, রয়েছে অনেক আধুনিক সুবিধা

নয়াদিল্লি, ১২ এপ্রিল (হি.স.): গুজরাটের আদালাজে শ্রী অন্নপূর্ণাধাম ট্রাস্টের একটি ছাত্রাবাস ও এডুকেশন কমপ্লেক্সের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শেষ হল দীর্ঘ প্রতীক্ষা। মঙ্গলবার বেলা এগারোটা নাগাদ দিল্লি থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গুজরাটের আদালাজে ওই ছাত্রাবাস ও এডুকেশন কমপ্লেক্সের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। ছাত্রাবাস এবং এডুকেশন শিক্ষা কমপ্লেক্সে ৬০০ জন শিক্ষার্থীর জন্য ১৫০টি কক্ষের থাকার ও বোর্ডিং সুবিধা রয়েছে। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে জিপিএসসি এবং ইউপিএসসি পরীক্ষার প্রশিক্ষণ কেন্দ্র, ই-লাইব্রেরি, কনফারেন্স রুম, স্পোর্টস রুম, টিভি রুম এবং শিক্ষার্থীদের জন্য প্রাথমিক স্বাস্থ্য সুবিধা। এদিন জন সহায়ক ট্রাস্টের হীরামণি আরোগ্য ধামের ভূমিপুজোও করেছেন প্রধানমন্ত্রী।

এই অনুষ্ঠানে নিজের বক্তৃতায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, “মা অন্নপূর্ণার এই পবিত্র ধামে আস্থা, আধ্যাত্মিকতা এবং সামাজিক দায়িত্বের সঙ্গে সম্পর্কিত আচার-অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পেয়ে আমি ধন্য। সমৃদ্ধির দেবী অন্নপূর্ণার প্রতি আমাদের অগাধ বিশ্বাস রয়েছে। মা অন্নপূর্ণার প্রতি পরম শ্রদ্ধার কারণেই আমরা কয়েক মাস আগে মা অন্নপূর্ণার মূর্তি কানাডা থেকে কাশীতে ফিরিয়ে এনেছি।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “মা অন্নপূর্ণা মাতার এই মূর্তি কয়েক দশক আগে কাশী থেকে চুরি করে বিদেশে নিয়ে যাওয়া হয়েছিল। বিগত সাত-আট বছরে আমাদের সংস্কৃতির এমন অনেকগুলি নিদর্শন বিদেশ থেকে ফিরিয়ে আনা হয়েছে।” এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেছেন, “কেন্দ্রীয় সরকার জেলা হাসপাতালে বিনামূল্যে ডায়ালাইসিসের সুবিধা শুরু করেছে, সেক্ষেত্রে আপনাদের প্রচেষ্টা আরও শক্তি যোগাতে চলেছে। এই সমস্ত প্রচেষ্টা এবং পরিষেবার জন্য আপনাদের সকলেই প্রশংসা প্রাপ্য।”

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top