News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: দেশবাসীর জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
Image

Narendra Modi: দেশবাসীর জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১২ এপ্রিল (হি.স.): দেশের প্রতিটি অভাবী পরিবারকে নিজস্ব বাড়ি প্রদানের ক্ষেত্রে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী জানিয়েছেন, বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে দেশবাসীর জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার। ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’-এর একজন সুবিধাভোগীকে লেখা উত্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কথা লিখেছেন।

‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’-র সুবিধাভোগী, মধ্যপ্রদেশের সাগর জেলার সুধীর কুমার জৈন, প্রধানমন্ত্রীকে লেখা একটি চিঠিতে জানিয়েছেন, আবাসন প্রকল্পটি গৃহহীন দরিদ্র পরিবারের জন্য আশীর্বাদ স্বরূপ। সুধীর জানিয়েছেন, তিনি একটি ভাড়া বাড়িতে থাকতেন এবং বহুবার বাড়ি পরিবর্তন করেছেন। বারবার বাড়ি বদলানোর বেদনা সম্পর্কেও প্রধানমন্ত্রীকে অবগত করেছেন তিনি। নিজস্ব বাড়ি পাওয়া সুধীরকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী জানান, “বাড়ি বলতে শুধু ইট ও সিমেন্ট দিয়ে তৈরি করা কাঠামো বোঝায় নয়। আমাদের অনুভূতি এবং আকাঙ্ক্ষাও যুক্ত থাকে।”

Releated Posts

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ কার্গিলের বীরদের শ্রদ্ধা, আত্মনির্ভর প্রতিরক্ষা, মহাকাশে সাফল্য ও পরিবেশ রক্ষায় জনঅংশগ্রহণের বার্তা মোদীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবসে ১৯৯৯ সালের যুদ্ধে আত্মবলিদানকারী বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ভারতের প্রতিরক্ষা…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top