News Flash

  • Home
  • প্রধান খবর
  • Deoghar Accident: দেওঘরে ঝুলন্ত রোপওয়ে থেকে উদ্ধার ৪২, ৭ জনকে প্রাণে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চলছে
Image

Deoghar Accident: দেওঘরে ঝুলন্ত রোপওয়ে থেকে উদ্ধার ৪২, ৭ জনকে প্রাণে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চলছে

দেওঘর, ১২ এপ্রিল (হি.স.): ঝাড়খণ্ডের দেওঘরে রোপওয়ে দুর্ঘটনার পর প্রায় ৪৮ ঘণ্টা অতিক্রান্ত। প্রতিকূল পরিস্থিতি ও কুয়াশা ঘেরা আবহাওয়া সত্ত্বেও দেওঘরের ত্রিকূট পাহাড়ে রোপওয়েতে আটকে থাকা মানুষদের উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে ভারতীয় দূর্যোগ ব্যবস্থাপনা বাহিনী, বায়ুসেনা, আইটিবিপি, সেনাবাহিনী ও পুলিশ। এখনও অবধি ৪২ জনকে উদ্ধার করা সম্ভব হলেও, এখনও বেশ কিছু মানুষ রোপওয়ের ভেতরে জীবন ও মৃত্যুর মাঝে ঝুলে রয়েছেন। সেই সংখ্যাটা ৭ বলে জানা গিয়েছে।

আইটিবিপি মঙ্গলবার সকালে জানিয়েছে, এদিন সকালেই ১০ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে ৫ জন পুরুষ, ৩ জন মহিলা ও দু’টি শিশু। ৩-৫ জন সম্ভবত ট্রলিতে আটকে রয়েছেন এখনও। তাঁদের উদ্ধার করার চেষ্টা চলছে। রোপওয়ে দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। এয়ারলিফ্টের সময় নিরাপত্তা বেল্ট খুলে যাওয়ায় ৮৬০ ফুট গভীর খাদে পড়ে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছিল সোমবার। তার আগে একজনের মৃত্যু হয়েছিল। সোমবার যে যুবকের মৃত্যু হয়েছিল তাঁর নাম রাকেশ মন্ডল (৩৬)। দুমকা জেলার সরাইহাট থানার অন্তর্গত কাকনি গ্রামের বাসিন্দা সে।

Releated Posts

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top