News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Attack : আক্রান্ত তিন সাংবাদিক, বিলোনীয়া থানায়  গেলেন  আগরতলা প্রেসক্লাবের প্রতিনিধিরা
Image

Attack : আক্রান্ত তিন সাংবাদিক, বিলোনীয়া থানায়  গেলেন  আগরতলা প্রেসক্লাবের প্রতিনিধিরা

বিলোনীয়া, ৮ এপ্রিল৷৷  গত পয়লা এপ্রিল রাতে নেশাখোর এবং নেশা বিক্রেতাদের হাতে আক্রান্ত হয় বিলোনিয়ার তিন জন সাংবাদিক৷ তাদের কুকর্মকে ঢাকতে সাংবাদিকদের গাড়ি চাপা দিয়ে মারার চেষ্টা করে৷ এতে কোনরকম বড় দুর্ঘটনার হাত থেকে কোনক্রমে বেঁচে যায় তিন সাংবাদিক৷ পরবর্তী সময়ে পুলিশকে ঘটনা জানালে বিলোনিয়া থানার পুলিশ গাড়ি সমেত নেশাখোর এবং নেশা বিক্রেতা অনুপ পাল কে আটক করে৷

ঘটনা জানিয়ে সাংবাদিকরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে বিচার চেয়ে বিলোনিয়া থানায় অনুপ পালের নামে লিখিতভাবে অভিযোগ জানায়৷ কিন্তু পরের দিন রাতে কোন রকম ব্যবস্থা না নিয়ে বিলোনিয়া থানার পুলিশ অনুপ পাল কে ছেড়ে দেয়৷ এই ঘটনায় সাংবাদিক মহলে ক্ষোভ ছড়িয়ে পড়লে পরবর্তী সময়ে নেশা সংক্রান্ত আইনে তাকে আবার গ্রেফতার করা হয়৷ আজ এই ঘটনা সম্পর্কে জানতে এবং নেশা কারবারি অনুপ পালের বিরুদ্ধে যথাযথভাবে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বিলোনিয়া থানায় আসেন সর্বভারতীয় জার্নালিস্ট ইউনিয়ন  তথা আগরতলা প্রেসক্লাবের সম্পাদক প্রণব সরকার এবং বরিষ্ঠ সাংবাদিক সুরজিত পাল৷ বিলোনিয়া এসে সরাসরি বিলোনিয়া থানাতে গিয়ে ওসি সিঁথিকান্ত বর্ধন এর সাথে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করে ঘটনার পুঙ্খানুপুঙ্খ সম্পর্কে অবহিত হন এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে দোষীকে গ্রেফতার এবং উপযুক্ত শাস্তি প্রদানের কথা বলেন৷ এ বিষয় নিয়ে ৩ সাংবাদিক সহ বিলোনিয়া সকল সাংবাদিকের সাথে  ঘটনা সম্পর্কে জেনে বিস্তারিত আলোচনা করেন৷ তবে সাংবাদিকদের সাথে থানা-পুলিশের অসহযোগিতা এবং এই ঘটনায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও তেমন কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন প্রণব সরকার৷ দ্ব্যর্থহীন ভাষায় তিনি পুলিশকে জানিয়ে দেন আগামী দিনে বিলোনিয়া তে সাংবাদিকদের সাথে এই ধরনের ঘটনা ঘটলে এবং পুলিশ কোনো রকমের ব্যবস্থা না নিলে আন্দোলনের পথেই হাঁটবেন তিনি৷  আগরতলা প্রেসক্লাবের সম্পাদক প্রণব সরকার এর এই ধরনের পদক্ষেপে খুশি বিলোনিয়ার সাংবাদিক মহল৷

Releated Posts

পঞ্চায়েত ধরোহর উদ্যোগে জাতীয় পর্যায়ের প্রকাশনায় ত্রিপুরার গ্রামীণ ঐতিহ্যের উজ্জ্বল উপস্থাপনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল: ভারত সরকারের পঞ্চায়েতি রাজ মন্ত্রক, ত্রিপুরা সরকারের গ্রামীণ উন্নয়ন (পঞ্চায়েত) বিভাগের সহযোগিতায়, ‘গ্রামীণ…

ByByReshmi Debnath Apr 28, 2026

কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত ধর্মনগর, ক্ষতিগ্রস্ত প্রায় ১৪০টি বাড়িঘর

 ধর্মনগর, ২৮ এপ্রিল: গত কয়েকদিন ধরে চলা কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমা। প্রবল…

ByByReshmi Debnath Apr 28, 2026

উত্তর জেলায় বেআইনি কার্যকলাপ বৃদ্ধির অভিযোগ, পুলিশ সুপারের কাছে সাংবাদিকদের ডেপুটেশন

আগরতলা, ২৮ এপ্রিল: উত্তর ত্রিপুরা জেলায় বেআইনি ও অসামাজিক কার্যকলাপ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে—এই অভিযোগ তুলে জেলা পুলিশ…

ByByReshmi Debnath Apr 28, 2026

কালবৈশাখীর তাণ্ডবে তছনছ বিউটি পার্লার, বিপাকে স্বাবলম্বী মহিলা, ঘটনা বামুটিয়ায়

আগরতলা, ২৮ এপ্রিল: মঙ্গলবার সকালে আকস্মিক কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ল বামুটিয়া ব্লকের পশ্চিম বামুটিয়া গ্রাম…

ByByReshmi Debnath Apr 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top