News Flash

  • Home
  • দিনের খবর
  • মান্ডিতে রোড-শো কেজরিওয়াল ও মানের, আপ প্রধান বললেন হিমাচলেও উৎখাত হবে দুর্নীতি
Image

মান্ডিতে রোড-শো কেজরিওয়াল ও মানের, আপ প্রধান বললেন হিমাচলেও উৎখাত হবে দুর্নীতি

মান্ডি, ৬ এপ্রিল (হি.স.): দিল্লি ও পঞ্জাবের পর এবার আম আদমি পার্টি (আপ)-র নজর হিমাচল প্রদেশের দিকে। বুধবার হিমাচল প্রদেশের মান্ডি জেলায় বিরাট রোড-শো করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। রোড-শো থেকে কেজরিওয়াল জানালেন, “প্রথমে দিল্লি এবং তারপর পঞ্জাবে দুর্নীতি নির্মূল করেছি, এবার সময় এসেছে হিমাচল প্রদেশ থেকে দুর্নীতি নির্মূল করার।” কেজরিওয়াল বলেছেন, “আমাদের দলকে একবার সুযোগ দিন, আমরা দেখিয়ে দেব উন্নয়নের মানে কী?”

মান্ডিতে রোড-শো’র মাধ্যমে শুরু হয়ে গেল আপ-এর ‘মিশন হিমাচল’। বুধবারের এই রোড-শো’তে আম আদমি পার্টির হাজার হাজার সমর্থকরা অংশ নেন। আগামী ৯ এপ্রিল শিমলায় রোড-শো করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। তার আগে বুধবার শক্তি প্রদর্শন করল আম আদমি পার্টি। আপ-কে ভোট দেওয়ার জন্যও অনুরোধ করেছেন কেজরিওয়াল ও ভগবন্ত মান।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top