News Flash

  • Home
  • দেশ
  • বৃষ্টি : উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গ রোদের তেজে নাজেহাল
Image

বৃষ্টি : উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গ রোদের তেজে নাজেহাল

কলকাতা, ৩ এপ্রিল (হি.স.): দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে এবং পশ্চিমের জেলাগুলিতে আপাতত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের শুধুমাত্র উত্তরবঙ্গ লাগোয়া তিন জেলা-মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়ায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপকূলীয় জেলাগুলিতে তাপমাত্রা না কমলেও, অন্যান্য জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে। পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার এবং দার্জিলিং-এ।

অনেকদিন হয়ে গেল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির দেখা নেই, মাত্রাতিরিক্ত গরমে নাজেহাল মানুষজন। রোদের তেজ অস্বস্তি আরও বাড়াচ্ছে। মাথার ওপর ছাতা থাকলেও, রোদকে হার মানানো যাচ্ছে না। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। এদিন মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস। কলকাতাতে আপাতত তাপমাত্রা বাড়ার কোনও সম্ভাবনা নেই। আগামী চারদিনে আবহাওয়ার বিশেষ কোনও পরিবর্তনও হবে না।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top