News Flash

  • Home
  • প্রধান খবর
  • TMC : জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাওড়ায় পদযাত্রা, কেন্দ্রের বিরুদ্ধে তোপ সমবায় মন্ত্রীর
Image

TMC : জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাওড়ায় পদযাত্রা, কেন্দ্রের বিরুদ্ধে তোপ সমবায় মন্ত্রীর

হাওড়া, ৩ এপ্রিল (হি.স.): লাগাতার পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পদযাত্রা করল হাওড়া সদর তৃণমূল কংগ্রেস। রবিবার সকালে শিবপুর ট্রাম ডিপো থেকে প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন সুজয় চক্রবর্তী, শ্যামল মোল্লা-সহ তৃণমূলের জেলা সদরের নেতৃত্বরা। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে অরূপ বাবু বলেন, “সাধারণ মানুষের কথা না ভেবেই লাগাতার দাম বৃদ্ধি করছে কেন্দ্রীয় সরকার। পেট্রোল-ডিজেলের এই মূল্যবৃদ্ধি আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে উৎখাত করবে দেশ থেকে।”

তিনি আরও বলেছেন, “শুধু তাই নয়, সাধারণ মানুষের ওপর এই আর্থিক চাপ বালিগঞ্জ-আসানসোল উপ-নির্বাচনে প্রভাব ফেলবে। দিনের পর দিন পেট্রোল, ডিজেল ও গ্যাস এমনকি ওষুধও মহার্ঘ হচ্ছে। পরিস্থিতি সাধারণ মানুষের আয়ত্বের বাইরে চলে যাচ্ছে। বিজেপি এর উপযুক্ত জবাব পাবে।” প্রসঙ্গত, তৃণমূলের রবিবাসরীয় প্রতিবাদ মিছিলে হাজারখানেক তৃণমূল কর্মী-সমর্থকদের জমায়েত হয়। প্রতিবাদ মিছিলে পা মেলান তৃণমূল মহিলা কংগ্রেসের সদস্যরাও।

Releated Posts

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ কার্গিলের বীরদের শ্রদ্ধা, আত্মনির্ভর প্রতিরক্ষা, মহাকাশে সাফল্য ও পরিবেশ রক্ষায় জনঅংশগ্রহণের বার্তা মোদীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবসে ১৯৯৯ সালের যুদ্ধে আত্মবলিদানকারী বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ভারতের প্রতিরক্ষা…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top