News Flash

  • Home
  • দিনের খবর
  • Accident : এগরায় ডাম্পারের পিছনে ধাক্কা বাসের; মৃত ১, আহত ২০ জন
Image

Accident : এগরায় ডাম্পারের পিছনে ধাক্কা বাসের; মৃত ১, আহত ২০ জন

এগরা, ৩ এপ্রিল (হি.স.): পূর্ব মেদিনীপুর জেলার এগরায় ডাম্পারের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল একটি বাস। রবিবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে এগরা-রামনগর সড়কের ওপর। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের, আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। এদিন ভোরে পানিপারুল পেট্রোল পাম্পের কাছে দাঁড়িয়ে থাকা ডাম্পারের পেছনে একটি পর্যটকের বাস ধাক্কা মারে। দুর্ঘটনার ফলে রাস্তার পাশে উল্টে যায় বালি বোঝাই ডাম্পার। তলায় চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হয় খালাসির। ওই বাসের প্রায় ২০ জন যাত্রী গুরুতর আহত হন।

এগরা থানার পুলিশ এসে আহতদের উদ্ধার করে নিকটবর্তী সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। পুলিস জানিয়েছে মৃত খালাসির নাম মনোজ বারিক (২৫)। তার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলা বেলদা এলাকায়। মেদিনীপুরের দিক থেকে যাত্রীবোঝাই বাস কাঁথির দিকে যাচ্ছিল।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top