News Flash

  • Home
  • দিনের খবর
  • Pramod Sawant : গোয়ার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন প্রমোদ সাওয়ান্ত, মন্ত্রী হলেন বিশ্বজিৎ-সহ ৮ জন
Image

Pramod Sawant : গোয়ার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন প্রমোদ সাওয়ান্ত, মন্ত্রী হলেন বিশ্বজিৎ-সহ ৮ জন

পানাজি, ২৮ মার্চ (হি.স.): গোয়ার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন প্রমোদ সাওয়ান্ত, এই নিয়ে দ্বিতীয়বার গোয়ার মুখ্যমন্ত্রী হলেন প্রমোদ সাওয়ান্ত। সোমবার বেলা এগারোটা নাগাদ ডঃ শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় স্টেডিয়ামে গোয়ার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রমোদ সাওয়ান্ত। এদিনই গোয়ার মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৮ জন। তাঁরা হলেন-বিশ্বজিৎ রাণে, মৌভিন গোদিনহো, রবি নায়েক, নীলেশ কাবরাল, সুভাষ সিরোধকার, রোহান খাউন্টে, আতানাসিও মনসেরেট ও গোবিন্দ গাউদে। গোয়ার রাজ্যপাল পি এস শ্রীধরণ পিল্লাই সকলকে শপথবাক্য পাঠ করিয়েছেন।

এই নিয়ে দ্বিতীয়বার গোয়ার রাজভবনের বাইরে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন গোয়ার একজন মুখ্যমন্ত্রী। প্রমোদ সাওয়ান্ত ও গোয়ার মন্ত্রীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে এদিন শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমুখ। প্রসঙ্গত, এবারের গোয়া বিধানসভা নির্বাচনে ৪০টি আসনের মধ্যে বিজেপি জিতেছে ২০টি আসনে, বিজেপিকে সমর্থন জানিয়েছে ৩ জন নির্দল বিধায়ক ও মহারাষ্ট্রওয়াড়ি গোমন্তক পার্টির দু’জন বিধায়ক।

Releated Posts

প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়—পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে প্রাথমিক স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সমস্ত শিক্ষাস্তরের পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী…

ByByNews Desk Aug 11, 2026

সব ধর্মীয় স্থানে মহিলাদের ‘শালীন পোশাক’ পরার আহ্বান মুসলিম জামাত প্রধানের

বেরেলি, ১১ আগস্ট (আইএএনএস): বৃন্দাবনের ইসকন মন্দিরে দর্শনার্থীদের জন্য পোশাকবিধি চালুর সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে ধর্মীয় স্থানগুলিতে মহিলাদের শালীন…

ByByNews Desk Aug 11, 2026

মিথ্যার ভিত্তিতে রাজনৈতিক বয়ান তৈরি করেন রাহুল গান্ধী, ক্রমাগত মিথ্যা ছড়ান: মধ্যপ্রদেশ বিজেপি সভাপতি

নয়াদিল্লি/ভোপাল, ১১ আগস্ট (আইএএনএস): পড়ুয়াদের বিভিন্ন সমস্যা নিয়ে রাহুল গান্ধী ‘দ্বিচারিতা’ করছেন বলে অভিযোগ করলেন মধ্যপ্রদেশ বিজেপির সভাপতি…

ByByNews Desk Aug 11, 2026

রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়ে নিজেদের সমস্যার জন্য লড়াই করুক জেন জি: মায়াবতী

লখনউ, ১১ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা পড়ুয়া ও যুবসমাজের আন্দোলন নিয়ে শাসক ও বিরোধী—উভয় পক্ষকেই আক্রমণ…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top