News Flash

  • Home
  • মুখ্য খবর
  • MADRASA Assembly : ত্রিপুরায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে মাদ্রাসা বন্ধের আর্জি বিজেপি বিধায়কের
Image

MADRASA Assembly : ত্রিপুরায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে মাদ্রাসা বন্ধের আর্জি বিজেপি বিধায়কের

আগরতলা, ২২ মার্চ (হি. স.) : ত্রিপুরায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার প্রশ্নে মাদ্রাসা বন্ধের পক্ষে সওয়াল করেছেন বিজেপি বিধায়ক শম্ভুলাল চাকমা। আজ বিধানসভায় বাজেটের উপর আলোচনায় সিপিএম বিধায়ক ইসলামউদ্দিন মসজিদে হামলার প্রসঙ্গ তুলে ত্রিপুরার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেন। তাঁর বক্তব্যের জবাবে আইন-শৃঙ্খলা নিয়ে সমস্যা সমাধানে মাদ্রাসা বন্ধই দাওয়াই বলে মনে করেন বিজেপি বিধায়ক।

এদিন সিপিএম বিধায়ক ইসলামউদ্দিন বলেন, গত ২৬ অক্টোবর পানিসাগর মহকুমায় বিভিন্ন বাড়িঘরে হামলা হয়েছে। সাথে মসজিদেও হামলার ঘটনা ঘটেছে। তাতে, দুই সম্প্রদায়ের মধ্যে বিভেদের সৃষ্টি হয়েছে। তাঁর ওই বক্তব্যের জবাবে বিজেপি বিধায়ক শম্ভুলাল চাকমা বলেন, দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের প্রতিনিধি আমরা এবং আমাদের চোখে সব ধর্মই সমান। তাঁর মতে, কোন ধর্মই সরকার থেকে অতিরিক্ত সুবিধা পাওয়া উচিত নয়। সেক্ষেত্রে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পদাঙ্ক অনুসরণ করে ত্রিপুরায় সমস্ত মাদ্রাসা বন্ধ করা হোক। তিনি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কাছে ওই দাবি পেশ করে প্রয়োজনীয় পদক্ষেপের আর্জি জানিয়েছেন।

তাঁর অভিযোগ, বিরোধী বিধায়করা পবিত্র বিধানসভায় অসত্য তথ্য উত্থাপন করে বিভ্রান্তি ছড়াচ্ছেন। তাঁর মতে, ত্রিপুরায় মাদ্রাসা পরিচালিত হতে থাকলে বিধানসভায় বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলতে থাকবে। বিজেপি বিধায়ক বিনয় ভূষণ দাসও সিপিএম বিধায়ক ইসলামউদ্দীনের অভিযোগের খন্ডন করে বলেন, একটি মসজিদেও হামলা হয়নি। তাঁর সাফ কথা, অসত্য তথ্য উত্থাপনের বদলে সত্যের মুখোমুখি হন বিরোধীরা। মসজিদে হামলার প্রমাণ থাকলে বিধানসভায় পেশ করুন।

Releated Posts

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বামপন্থীদের মনোনয়নে বাধা দেওয়া হচ্ছে: মানিক সরকার

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিরোধী প্রার্থীদের, বিশেষ করে বামপন্থী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

রেল ও জাতীয় সড়ক অবরোধের সংস্কৃতি মেনে নেওয়া যায় না: সুদীপ

আগরতলা, ৫ সেপ্টেম্বর: দাবি আদায়ে বারবার রেললাইন কিংবা জাতীয় সড়ক অবরোধের সংস্কৃতি কোনওভাবেই মেনে নেওয়া যায় না। আত্মসমর্পণকারী…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী, সঙ্গে উপস্থিত প্রদ্যোত- সম্বিত

আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং রাজ্যের উন্নয়ন ও জনকল্যাণ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে…

ByByReshmi Debnath Sep 4, 2026

দুই দফায় ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের আশ্বাস অমিত শাহের, চলতি মাসেই মিলতে পারে জমির অধিকার সংক্রান্ত নথি

নয়াদিল্লি/আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতি ও আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থসংশ্লিষ্ট ত্রিপাক্ষিক চুক্তি দুই দফায় বাস্তবায়ন করা হবে। পাশাপাশি জমির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top