News Flash

  • Home
  • বিদেশ
  • WHO: রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কারণে কোভিড পরিস্থিতি খারাপ হতে পারে, সতর্কবার্তা হু-র
Image

WHO: রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কারণে কোভিড পরিস্থিতি খারাপ হতে পারে, সতর্কবার্তা হু-র

নয়াদিল্লি, ১৪ মার্চ (হি.স.) : যুদ্ধক্ষেত্র থেকেও ছড়াতে পারে করোনাভাইরাস, এমন আশঙ্কা প্রকাশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। ইউক্রেন তো বটেই, তার প্রতিবেশী দেশগুলিকেও এ ব্যাপারে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে হু-র তরফে রাশিয়ার সেনাবাহিনীকে অনুরোধ করা হয়েছে, তারা যেন ইউক্রেনের স্বাস্থ্যকেন্দ্র এবং হাসপাতালগুলির কোনও ক্ষতি না করে। দু’দেশের এই যুদ্ধের প্রভাব করোনার বিরুদ্ধে লড়াইয়ে না পড়ে সে দিকটাও খেয়াল রাখার আর্জি জানানো হয়েছে।

গত ১৯ দিনে প্রায় ২০ লক্ষ মানুষ ইউক্রেন ছেড়ে প্রতিবেশী দেশগুলিতে আশ্রয় নিয়েছেন। হু-র আশঙ্কা এঁদের থেকেই সংক্রমণ ছড়ানোর প্রভূত আশঙ্কা রয়েছে। কারণ, প্রথমত, ইউক্রেনের বাসিন্দাদের টিকাকরণের মাত্রা ৩৪ শতাংশ। যা অন্যান্য দেশের নিরিখে অত্যন্ত কম। দ্বিতীয়ত, গত ৩-৯ মার্চ ইউক্রেন এবং সংলগ্ন দেশগুলিতে করোনা সংক্রমণের হার অত্যধিক বেড়েছে। এই ছ’দিনে ইউক্রেন-সহ পড়শি দেশগুলিতে সাত লক্ষ ৯১ হাজার ২১জনের মধ্যে করোনার সংক্রমণ ধরা পড়েছে। মৃত্যু হয়েছে ৮ হাজার ১২ জনের। হু-র মতে এই সংখ্যা উদ্বেগজনক।
এই সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য নানা রকম সতর্কতামূলক পদক্ষেপ করছে হু। হাঙ্গেরি, রোমানিয়া, স্লোভাকিয়ার মতো ইউক্রেনের প্রতিবেশী দেশগুলি শরণার্থীদের বিনামূল্যে করোনা পরীক্ষা এবং টিকাকরণের ব্যবস্থা করা হয়েছে। তবে যে ভাবে ইউরোপে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে, তাতে দু’দেশের এই যুদ্ধ সেই পরিস্থিতি আরও ঘোরালো করবে বলে মনে করছে হু।

Releated Posts

বালোচ গোষ্ঠীর হামলায় পাকিস্তান কোস্ট গার্ডস শিবিরে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি, ৩০ সেনা নিহতের দাবি বিএলএর

কোয়েটা, ৪ জুলাই (আইএএনএস): বালোচিস্তানের গওয়াদর জেলার জিওয়ানি অঞ্চলে পাকিস্তান কোস্ট গার্ডসের একটি শিবিরে হামলার দায় স্বীকার করেছে…

ByByNews Desk Jul 4, 2026

আমেরিকার সংস্কৃতি ও জাতীয় পরিচয় আক্রমণের মুখে: ট্রাম্প

ওয়াশিংটন, ৪ জুলাই (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সংস্কৃতি ও জাতীয় পরিচয় বর্তমানে ধারাবাহিকভাবে আক্রমণের…

ByByNews Desk Jul 4, 2026

বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে ‘ধর্ম অবমাননা’র অভিযোগের অপব্যবহার হচ্ছে, দাবি মানবাধিকার সংগঠনের

ঢাকা, ৪ জুলাই (আইএএনএস): বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে ‘ধর্ম অবমাননা’র অভিযোগকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ…

ByByNews Desk Jul 4, 2026

খামেনেইকে শেষ বিদায়, আবেগে ভেঙে পড়লেন ইরানের স্পিকার গালিবাফ ও বিদেশমন্ত্রী আরাঘচি

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেইকে শেষ শ্রদ্ধা জানাতে তেহরানে শুরু হয়েছে রাষ্ট্রীয়…

ByByNews Desk Jul 4, 2026
Scroll to Top