News Flash

  • Home
  • বিনোদন
  • প্রয়াত হলিউডের অস্কার বিজয়ী অভিনেতা উইলিয়াম হার্ট
Image

প্রয়াত হলিউডের অস্কার বিজয়ী অভিনেতা উইলিয়াম হার্ট

লন্ডন, ১৪ মার্চ (হি. স.) ৭১ বছর বয়সে প্রয়াত হলেন হলিউডের অস্কার বিজয়ী অভিনেতা উইলিয়াম হার্ট। ‘দ্য বিগ চিলি’ এবং ‘এ হিস্ট্রি অব ভায়োলেন্স’ খ্যাত অভিনেতা প্রস্টেট ক্যানসারে ভুগছিলেন দীর্ঘদিন ধরে। ১৩ মার্চ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সোমবার সকালে হার্টের পুত্র উইল একটি বিবৃতি প্রকাশ করে জানান ”হার্ট পরিবারের তরফ থেকে এটা অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো হচ্ছে ৭২তম জন্মদিনের আগেই আমার প্রিয় পিতা ও প্রখ্যাত অস্কার বিজয়ী অভিনেতা উইলিয়ম হার্ট গত ১৩ মার্চ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি পরিবারের সদস্যদের কাছে থেকেই অত্যন্ত শান্তিপূর্ণভাবে ইহলোকের মায়া ত্যাগ করেছেন।”

প্রসঙ্গত, ২০১৮-র মে মাসে জানা যায় প্রস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েছেন অভিনেতা। তবে এই ক্যানসারই তাঁর মৃত্যুর কারণ কিনা তা তাঁর ছেলের বিবৃতিতে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। ১৯৫০ সালের ২০ মার্চ ওয়াশিংটনে হার্টের জন্ম। ১৯৮০ সালে প্রথম অভিনয়ের সুযোগ পান হার্ট। ১৯৮১ সালে সরাসরি লিড রোলে অভিনয়ের সুযোগ। আর তার ঠিক চার বছরের মাথাতেই ১৯৮৫ সালে ‘কিস অব দ্য স্পাইডার ওম্যান’ সিনেমায় অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেতার অস্কার পুরস্কার পান। তবে হার্ট সাম্প্রতিককালে সবথেকে বেশি জনপ্রিয়তা পেয়েছেন বলিউডের একাধিক সুপার হিরো সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে। ব্যাটম্যানের ডার্ক নাইট থেকে মার্বেলের হাল্ক কিংবা ব্ল্যাক উইডো সব সিনেমাতেই দেখা গিয়েছে হার্টকে। এমনকি মার্বেলে সবথেকে জনপ্রিয় সিনেমা অ্যাভেঞ্জার্স’য়ের একাধিক পার্টে নজর কেড়েছেন হার্ট। এই প্রখ্যাত অভিনেতার এমন অকাল প্রয়াণে কার্যত শোকস্তব্ধ মার্বেল ফ্যানেরা।

Releated Posts

কেতন আগরওয়াল হত্যাকাণ্ডে সরব আমাল মালিক, বললেন, ‘ভারতে মহিলাদের জন্য আইন পুরুষদের তুলনায় বেশি শক্তিশালী’

মুম্বই, ২৯ জুন (আইএএনএস): পুনের ব্যবসায়ী কেতন আগরওয়াল হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন গায়ক-সুরকার আমাল মালিক। তাঁর দাবি, ভারতে…

ByByNews Desk Jun 29, 2026

‘দৃশ্যম ৩’ শুধু ছবি নয়, বিশ্বাসের উত্তরাধিকার: ৪০ দিন পূর্তিতে মোহনলাল

চেন্নাই, ২৯ জুন (আইএএনএস): মুক্তির ৪০ দিন পূর্ণ করল সুপারহিট ছবি ‘দৃশ্যম ৩’। এই উপলক্ষে মালয়ালম সুপারস্টার মোহনলাল…

ByByNews Desk Jun 29, 2026

‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির সেটে কর্মীর মৃত্যুর পর কড়া নিরাপত্তা বিধি ও উন্নত কর্মপরিবেশের দাবি এফডব্লিউআইসিই-র

মুম্বই, ২৮ জুন (আইএএনএস): সঞ্জয় লীলা বনশালি পরিচালিত আসন্ন ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কার্পেন্টার…

ByByNews Desk Jun 28, 2026

প্রয়াত কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা কে. ভাগ্যরাজ, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী বিজয় ও রাজ্যপালের

চেন্নাই, ২৭ জুন (আইএএনএস): প্রখ্যাত অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার কে. ভাগ্যরাজ শনিবার চেন্নাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন।…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top