News Flash

  • Home
  • প্রধান খবর
  • Justice Vipin Sanghi: দিল্লি হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিযুক্ত হলেন বিচারপতি বিপিন সাঙ্ঘী
Image

Justice Vipin Sanghi: দিল্লি হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিযুক্ত হলেন বিচারপতি বিপিন সাঙ্ঘী

নয়াদিল্লি, ১১ মার্চ (হি.স.) : বিচারপতি বিপিন সাঙ্ঘী শুক্রবার দিল্লি হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন। দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি বিচারপতি ধিরুভাই নারানভাই প্যাটেলের অবসর গ্রহণের ফলে তিনি ১৩ মার্চ থেকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেবেন।

“ভারতের সংবিধানের ২২৩ অনুচ্ছেদ দ্বারা ক্ষমতা প্রয়োগে, রাষ্ট্রপতি প্রধান বিচারপতির পদের দায়িত্ব পালনের জন্য দিল্লি হাইকোর্টের বরিষ্ঠ বিচারক বিচারপতি বিপিন সাঙ্ঘীকে নিয়োগ করতে পেরে খুশি হয়েছেন। দিল্লি হাইকোর্ট আগামী ১৩ মার্চ থেকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেবেন বলে এই মর্মে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।
বিচারপতি সাঙ্ঘী ১৯৬১ সালের ২৭ অক্টোবর নাগপুরে জন্মগ্রহণ করেন। পরে তিনি পরিবারের সঙ্গে ১৯৬৫ সালে দিল্লিতে চলে আসেন। তিনি ১৯৮৩ সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি গণিতে (অনার্স) স্নাতক হন এবং তারপরে এলএলবিতে যোগ দেন। ১৯৮৬ সালে আইন পাশ করে একই বছরে অ্যাডভোকেট হিসেবে দিল্লির বার কাউন্সিলে নথিভুক্ত হন।

সাঙ্ঘী ১৯৯০-৯১ সালে কেন্দ্রীয় সরকারের প্যানেল অ্যাডভোকেট হিসাবে নিযুক্ত হন। তিনি ভারতের সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকারের প্যানেল আইনজীবী হিসেবেও নিযুক্ত হন। তিনি এমসি জৈন তদন্ত কমিশনের একজন কাউন্সেল হিসেবেও কাজ করেন।পরে, তিনি ২০০৬ থেকে দিল্লির হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসাবে নিযুক্ত হন এবং ২০০৮ সালে বিচারক হিসাবে উন্নীত হন।

Releated Posts

ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…

ByByNews Desk Jun 13, 2026

দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…

ByByNews Desk Jun 13, 2026

ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ, ৩০ জুন দায়িত্ব গ্রহণ

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ-কে ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে নিয়োগ…

ByByNews Desk Jun 13, 2026

পাকিস্তানে ‘সিন্ধু নদের জল যাবে না’ মন্তব্যে রাজনাথকে ঘিরে বিরোধীদের প্রশ্ন

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর পাকিস্তানকে উদ্দেশ্য করে করা ‘সিন্ধু নদের জল সন্ত্রাসের মদতদাতাদের কাছে পৌঁছতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top