News Flash

  • Home
  • দিনের খবর
  • NCP Chief Sharad Pawar : উত্তরপ্রদেশে দ্বিতীয় স্থানে থাকা অখিলেশের প্রশংসা করলেন এনসিপি প্রধান
Image

NCP Chief Sharad Pawar : উত্তরপ্রদেশে দ্বিতীয় স্থানে থাকা অখিলেশের প্রশংসা করলেন এনসিপি প্রধান

মুম্বই, ১০ মার্চ (হি.স.): এদেশে তার মর্যাদা অনেক বেশি। উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের ফলাফলে আপাতত দ্বিতীয় স্থান দখল করা অখিলেশ যাদবকে নিয়ে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে এমনটাই বললেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। অখিলেশ যাদবকে নিয়ে বলে গিয়ে তিনি বলেন, ভোটের ফলাফল নিয়ে তার ভাবা উচিত নয়, কারণ এদেশে তার মর্যাদা অনেক বেশি।


উত্তর প্রদেশে সরকার গড়ার পথে এগিয়ে রয়েছে যোগী আদিত্যনাথের দল। অখিলেশ যাদবের দল আপাতত দ্বিতীয় স্থানে থেকে ১২১টি আসনে এগিয়ে রয়েছে।যার জন্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রশংসা করলেনএনসিপি প্রধান শরদ পাওয়ার। বৃহস্পতিবার ভোটের ফলের প্রকৃতি দেখে এনসিপি প্রধান শরদ পাওয়ার বলেন, অখিলেশ যাদবের দোষ নেই, তিনি নিজেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ভোটের ফলাফল নিয়ে তার ভাবা উচিত নয়, কারণ এদেশে তার মর্যাদা অনেক বেশি। তিনি আগের চেয়ে ভালো লড়াই করেছেন।


উল্লেখ্য, উত্তর প্রদেশের ৪০৩টি আসনে বৃহস্পতিবার দুপুর তিনটে অবধি প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিজেপি জয়ী হয়েছে একটি আসনে ও ২৪৫টি আসনে এগিয়ে থেকে সেখানে ফের সরকার গড়ার পথে যোগী আদিত্যনাথ। অখিলেশ যাদবের দল আপাতত দ্বিতীয় স্থানে থেকে ১২১টি আসনে এগিয়ে রয়েছে। উত্তর প্রদেশে আপনা দল (এস) এগিয়ে রয়েছে ১১টি আসনে। মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস ও মায়াবতীর বহুজন সমাজ পার্টি। সমাজ পার্টি মাত্র একটি আসনে এবং কংগ্রেস এগিয়ে দু’টি আসনে। সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি এগিয়ে রয়েছে ৪টি আসনে।

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top