News Flash

  • Home
  • দেশ
  • দালাভাপুরমে বিধ্বংসী আগুনে ঘুমের মধ্যেই ঝলসে মৃত্যু একই পরিবারের ৫ সদস্যের
Image

দালাভাপুরমে বিধ্বংসী আগুনে ঘুমের মধ্যেই ঝলসে মৃত্যু একই পরিবারের ৫ সদস্যের

তিরুবনন্তপুরম, ৮ মার্চ (হি. স.) : কেরলের দালাভাপুরমে সোমবার মধ্যরাতে হঠাৎই একটি বাড়িতে বিধ্বংসী আগুন লাগে। আর সেই আগুনে ঘুমের মধ্যেই ঝলসে গিয়ে মৃত্যু হল একই পরিবারের ৫ সদস্যের। মৃতদের মধ্যে একটি আট মাসের শিশুও রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। অন্যদিকে এই ঘটনায় গুরুতর আহত একজন। তবে তাঁর অবস্থাও অত্যন্ত আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।

জানা যাচ্ছে কেরলের দালাভাপুরমের ওই বাড়িটি পার্থপান নামের এক ব্যক্তির। তিনি পেশায় একজন সবজি বিক্রেতা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন রাত প্রায় দেড়টার সময় হঠাৎ তাঁরা দেখতে পান যে পার্থপানের গোটা বাড়িটি দাউদাউ করে জ্বলছে। সঙ্গে সঙ্গে তাঁরা দমকল বাহিনীকে খবর দেন। দমকলের বিশাল বাহিনী ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় ওই আগুনকে নিয়ন্ত্রণে আনেন। কিন্তু এই দুর্ঘটনায় ৬২ বছর বয়সী পার্থপানেরও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সেই সঙ্গে তাঁর স্ত্রী সেরলি (৫৩), ছেলে অখিল(২৯), পুত্রবধূ অভিরামি(২৫) এবং আট মাসের নাতি রিয়ানও এই দুর্ঘটনায় মারা গিয়েছে বলে খবর। অন্যদিকে পার্থপানের বড় ছেলে নিকুল এই ঘটনায় গুরুতর জখম অবস্থায় এই মুহূর্তে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বলে খবর। সেই সঙ্গে জানা যাচ্ছে, এই অগ্নিকাণ্ডের জেরে দুটি মটর বাইক, দুটি এয়ার কন্ডিসানার পুরোপুরি পুড়ে গিয়েছে। তবে ঠিক কি কারণে ওই বাড়িতে এমন বিধ্বংসী আগুন লাগল সেটা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছেন পুলিশের ফরেনসিক দল।

Releated Posts

দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক জয়শঙ্করের, ইন্দো-প্যাসিফিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

সিউল, ২৪ জুন (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর বুধবার দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা পরিচালক উই সুং-ল্যাক-এর সঙ্গে বৈঠক…

ByByNews Desk Jun 24, 2026

বিধানসভার বিজনেস অ্যাডভাইজরি কমিটিতে মমতা-অনুগত শিবিরের কোনও বিধায়ক নেই

কলকাতা, ২৪ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভায় মমতা ব্যানার্জী এবং তাঁর ভাইপো তথা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী-অনুগত…

ByByNews Desk Jun 24, 2026

বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে অভিষেকের মামলায় দ্রুত শুনানির আর্জি খারিজ কলকাতা হাইকোর্টে

কলকাতা, ২৪ জুন (আইএএনএস): চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে করা মামলায় দ্রুত শুনানির আবেদন খারিজ করে…

ByByNews Desk Jun 24, 2026

ছত্তীসগঢ়ের কাঁকেরে নকশাল ডাম্প থেকে অস্ত্র ও যোগাযোগ সরঞ্জাম উদ্ধার, বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর

রায়পুর, ২৪ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ের কাঁকের জেলার ছোটেবেঠিয়া থানার অন্তর্গত আমাতোলা গ্রামের ঘন জঙ্গল ও পাহাড়ি এলাকা থেকে…

ByByNews Desk Jun 24, 2026
Scroll to Top