News Flash

Image

আগুনে পুড়ে ছাই বসতঘর

আগরতলা, ৭ ফেব্রুয়ারি : রাজধানী আগরতলা শহর সংলগ্ন অভয়নগরের শঙ্কর দেবনাথের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে একটি ঘর ভস্মীভূত হয়ে গেছে।

ঘটনার বিবরণে জানা গেছে, বাড়ির মালিক শঙ্কর দেবনাথ ঘরের ভেতরে মোমবাতি জ্বালিয়ে ঘর থেকে বের হয়ে গিয়েছিলেন। কিছুক্ষণ পর মোমবাতি থেকে আগুন ঘরের কাপড়চোপড়ে ধরে যায়। সারা ঘরে আগুন ছড়িয়ে পড়ে। ঘর থেকে ধোঁয়া বের হচ্ছে দেখে স্থানীয় লোকজন রা বের হয়ে আসেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকলে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন।

পরিস্থিতি বেগতিক দেখে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন আয়ত্তে আনার চেষ্টা করে। কিন্তু এর মধ্যেই ঘরের যাবতীয় আসবাবপত্র পুড়ে ছারখার হয়ে গেছে  ঘরটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিবারের কর্তার অসাবধানতার কারণেই মোমবাতি থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। 

Releated Posts

দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান: বুধবার থেকে শুরু জেলা স্তরের প্রশিক্ষণ পর্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট: নির্ধারিত কর্মসূচি হাতে নিয়ে সাংগঠনিক কার্যক্রমে জোর দিচ্ছে প্রদেশ বিজেপি। দলের উদ্যোগে শুরু…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

মাতাবাড়িতে একাধিক সাংগঠনিক কর্মসূচিতে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, ৬৭ ভোটারের বিজেপিতে যোগদান

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ আগস্ট: সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনসংযোগ সম্প্রসারণের লক্ষ্যে মঙ্গলবার দিনভর ৩২ মাতাবাড়ি বিধানসভা এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক, চাঞ্চল্য

আগরতলা, ৪ আগস্ট: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি বেকারি কারখানায় প্রবেশ এবং ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

বকেয়া সুবিধা ও নিয়োগের দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আগরতলা, ৪ আগস্ট: কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে সরব হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top