News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • উত্তরপ্রদেশে শেষ পর্বের ভোটে দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ল ৩৫ শতাংশের বেশি
Image

উত্তরপ্রদেশে শেষ পর্বের ভোটে দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ল ৩৫ শতাংশের বেশি

লখনউ, ৭ মার্চ (হি.স.) : সোমবার উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের শেষ পর্যায়ে দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ল ৩৫.৫১ শতাংশ। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, চান্দৌলিতে সর্বাধিক ভোট পড়েছে ৩৮.৪৫ শতাংশ, তারপরে মির্জাপুরে ৩৮.০৫ শতাংশ এবং মৌ জেলায় ৩৭.০৮ শতাংশ ভোট পড়েছে।

জৌনপুরে ৩৫.৮০ শতাংশ ভোটার ভোট পড়েছে এবং সোনভদ্রে ৩৫.৬৮ শতাংশ, ভাদোহিতে ৩৫.৬০ শতাংশ, আজমগড়ে ৩৪.৬০ শতাংশ এবং গাজিপুরে ৩৪.১৫ শতাংশ ভোট পড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় এলাকা বারাণসীতে সবচেয়ে কম ভোট পড়েছে ৩৩.৫৫ শতাংশ।
মৌ, আজমগড়, জৌনপুর, গাজিপুর, বারাণসী, চান্দৌলি, মির্জাপুর, সোনভদ্র এবং ভাদোহি (সন্ত রবিদাস নগর) নয়টি জেলায় ৫৪টি বিধানসভা কেন্দ্রের জন্য মোট ৬১৩ জন প্রার্থী নির্বাচনী ময়দানে রয়েছেন।

প্রসঙ্গত, সাত ধাপের উত্তরপ্রদেশ নির্বাচনের শেষ ধাপের ভোট আজ সকাল ৭টায় শুরু হয়েছে এবং চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

Releated Posts

মহারাষ্ট্রে বিধান পরিষদ নির্বাচনে তিন প্রার্থী ঘোষণা বিজেপির

মুম্বই, ৪ অক্টোবর (আইএএনএস): মহারাষ্ট্রে আসন্ন বিধান পরিষদ নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা আরও বাড়ল। রবিবার তিনটি গুরুত্বপূর্ণ আসনের…

ByByNews Desk Oct 4, 2026

কোচবিহারে সিপিএমের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

কলকাতা, ৪ অক্টোবর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে প্রতিবাদ মিছিলের পর পশ্চিমবঙ্গের কোচবিহারে দলীয়…

ByByNews Desk Oct 4, 2026

কলকাতার পাঁচতারা হোটেলে দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ৫৬ বছরের ব্যক্তি

কলকাতা, ৪ অক্টোবর (আইএএনএস): কলকাতার একটি পাঁচতারা হোটেলের লবিতে দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।…

ByByNews Desk Oct 4, 2026

ইউপিতে জওয়ানের মরদেহ নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুল্যান্সের ট্রাকের সঙ্গে সংঘর্ষ, মৃত ৪

সুলতানপুর, ৪ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশের সুলতানপুরে রবিবার মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক জওয়ানের মরদেহ বহনকারী অ্যাম্বুল্যান্সের সঙ্গে একটি ট্রাকের…

ByByNews Desk Oct 4, 2026
Scroll to Top