News Flash

  • Home
  • দিনের খবর
  • Devendra Fadnavis: নবাব মালিকের ইস্তফা দেওয়া উচিত, বিধানসভায় আন্দোলন চলবে : দেবেন্দ্র ফড়ণবীশ
Image

Devendra Fadnavis: নবাব মালিকের ইস্তফা দেওয়া উচিত, বিধানসভায় আন্দোলন চলবে : দেবেন্দ্র ফড়ণবীশ

মুম্বই, ২ মার্চ (হি.স.): মহারাষ্ট্রের মন্ত্রী ও এনসিপি নেতা নবাব মালিকের ইস্তফার দাবি জানালেন মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী ও মহারাষ্ট্রের বিরোধী দলনেতা দেবেন্দ্র ফড়ণবীশ। বুধবার নবাব মালিক ও শিবসেনার বিরুদ্ধে তোপ দেগে দেবেন্দ্র ফড়ণবীশ বলেছেন, “এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে, সরকারের প্রধান যিনি শিবসেনার একজন নেতা এমন একজনকে সমর্থন করছেন যিনি মুম্বই ধ্বংস করেছেন। নবাব মালিকের পদত্যাগ করা উচিত, আমরা বিধানসভায় এ জন্য লড়াই করব।”

দেবেন্দ্র ফড়ণবীশ আরও বলেছেন, “মহারাষ্ট্র অথবা দেশে আগে যা ঘটেনি, এখন তাই ঘটতে দেখা যাচ্ছে। বোমা বিস্ফোরণের অভিযুক্ত দাউদ ইব্রাহিমের সঙ্গে আর্থিক লেনদেনে জড়িত নবাব মালিককে বাঁচাতে গোটা রাজ্য মন্ত্রিসভা এবং রাজ্য সরকার পাশে দাঁড়িয়েছে।” দেবেন্দ্র ফড়ণবীশ এদিন জানিয়েছেন, “বাজেট অধিবেশনের প্রাক্কালে মুখ্যমন্ত্রীর চা পার্টি বয়কট করেছে বিপক্ষ দল।”

Releated Posts

সিইসি-বিরোধী আন্দোলনে ‘সিজেপি’র সঙ্গে সমন্বয়ের উদ্যোগ, নতুন মাত্রা বিরোধী শিবিরে

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের আন্দোলন নতুন মাত্রা পেতে চলেছে। সংসদে অভিশংসন…

ByByNews Desk Oct 3, 2026

২০২১-এর নন্দীগ্রাম প্রচারে মমতার পায়ে কোনও ফ্র্যাকচার হয়নি: শুভেন্দু অধিকারী

কলকাতা, ৩ অক্টোবর (আইএএনএস): ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে তাঁর পায়ে চোট লাগার পর ফ্র্যাকচার হয়েছিল বলে…

ByByNews Desk Oct 3, 2026

বাড়িতে আগুন, গুরুতর দগ্ধ বাংলার বিধায়ক বায়রন বিশ্বাস

কলকাতা, ৩ অক্টোবর (আইএএনএস): মুর্শিদাবাদের ধুলিয়ানে নিজের বাড়িতে আগুন লেগে গুরুতর দগ্ধ হলেন পশ্চিমবঙ্গের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের বিধায়ক…

ByByNews Desk Oct 3, 2026

সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভ: দিল্লিতে তিনটি এফআইআর

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top