News Flash

  • Home
  • দিনের খবর
  • Union Minister RK Singh Ukraine : ইউক্রেনে আটকে পড়া প্রতিটি ভারতীয়কে ফিরিয়ে আনতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : আর কে সিং
Image

Union Minister RK Singh Ukraine : ইউক্রেনে আটকে পড়া প্রতিটি ভারতীয়কে ফিরিয়ে আনতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : আর কে সিং

নয়াদিল্লি, ১ মার্চ (হি.স.): ইউক্রেনে আটকে পড়া প্রতিটি ভারতীয়কে ফিরিয়ে আনতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। জানালেন কেন্দ্রীয় মন্ত্রী আর কে সিং। মঙ্গলবার দুপুরেই ২১৬ জন ভারতীয় নাগরিককে নিয়ে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে আসে অষ্টম অপারেশন গঙ্গা বিমান। হাঙ্গেরির বুদাপেস্ট থেকে নিয়ে আসা হয় ২১৬ জন ভারতীয় নাগরিককে। বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান দুই কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডভিয়া ও আর কে সিং।

কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী আর কে সিং জানিয়েছেন, “ইউক্রেনে আটকে পড়া প্রত্যেক ভারতীয়কে ফিরিয়ে আনতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ জন্য ৪ জন মন্ত্রীকে নিযুক্ত করা হয়েছে। রাজ্যগুলির হেল্প ডেস্ক, বিদ্যুৎ মন্ত্রকের হেল্প ডেস্ক, মন্ত্রকের অফিসাররা রয়েছেন। যে কোনও ধরনের সাহায্য করা হবে পড়ুয়াদের।” আগত ছাত্র-ছাত্রীদের এদিন স্বাগত জানিয়েছেন মন্ত্রী আর কে সিং।

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top