News Flash

Image

Gang-Raped: কদমতলায় মহিলা গণধর্ষিতা

ধর্মনগর, ১ মার্চ : উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের দক্ষিণ কদমতলার ৫ নম্বর ওয়ার্ডে এক মহিলা গণধর্ষণের শিকার হয়েছেন। ঘটনার বিবরণে জানা গেছে, মহিলার স্বামীর অনুপস্থিতির সুযোগ কাজে লাগিয়ে দুই যুবক তাঁর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেছে। বাধা দেওয়ার চেষ্টা করলে তার অবুঝ দুই সন্তানের সামনে তাকে বেধড়ক মারধর করা হয়েছে। এমনকি খাট থেকে নিচে ফেলে দেওয়া হয়েছে। তাতে মহিলা সংজ্ঞা হারিয়ে ফেলেন।


মহিলার চিৎকার শুনে স্থানীয় লোকজন সেখানে ছুটে আসেন। খবর দেওয়া হয় মহিলার বাপের বাড়িতে। ঘটনাটি কদমতলা থানার পুলিশকে জানানো হয়। খবর পেয়ে কদমতলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। ঘটনাস্থল থেকে  মহিলাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে অভিযুক্ত দুজনের নাম উল্লেখ করে কদমতলা থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য তৎপরতা শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top