News Flash

Image

ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

বিশালগড়, ২৮ ফেব্রুয়ারি (হি. স.) : ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।


পুলিশ জানিয়েছে, সিপাহীজলা জেলায় বিশালগড়-র উত্তর ব্রজপুর এলাকায় সোমবার ভোরে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। প্রাণতোষ দেবনাথের ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে। আজ সকালে স্থানীয় লোকজন রেল লাইনের ধারে মৃত দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। সাথে ওই ব্যক্তির বাড়িতেও খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দিয়েছে পুলিশ।


পারিবারিক সুত্রে খবর, গতকাল রাতে বাড়িতে ঝগড়া করে বেরিয়ে গিয়েছিলেন প্রাণতোষ। পরবর্তী সময়ে পরিবারের লোকজন তাঁকে বুঝিয়ে বাড়ি ফিরিয়ে আনেন। রাতে সকলের সাথে তিনিও ঘুমিয়ে পড়েন। কিন্ত, ভোর নাগাদ কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। আজ সকলে তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে।


পুলিশের প্রাথমিক অনুমান, ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন প্রাণতোষ দেবনাথ। পারিবারিক অশান্তির জেরেই এই চরম পথ বেঁছে নিয়েছেন তিনি, এমনটাই মনে করা হচ্ছে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে।

Releated Posts

আমার কুন্ডলীতে হার নেই, বাংলায় এসেছি বিজেপির সরকার গড়তেই : সাংসদ বিপ্লব

আগরতলা, ৪ মে : আমার কুন্ডলীতে হার নেই, বাংলায় এসেছি বিজেপির সরকার গড়তেই। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার…

ByByTaniya Chakraborty May 4, 2026

কালবৈশাখীর তাণ্ডবে ভেঙে চুরমার বসতঘর, বিপাকে পরিবার

আগরতলা, ৪ মে: প্রবল কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেল এক দরিদ্র পরিবারের স্বপ্নের বসতঘর। ঘটনাটি ঘটেছে সাব্রুমের হার্বাতলী…

ByByReshmi Debnath May 4, 2026

ধর্মনগরে জয়ী বিজেপি, ভোটারদের ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ মে : ধর্মনগর উপনির্বাচনে বিজেপি প্রার্থী জহর চক্রবর্তীর বিপুল জয়ের পর রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা…

ByByTaniya Chakraborty May 4, 2026

৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ৩ মে : ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ বিলকে কেন্দ্র করে বিজেপির রাজনৈতিক অবস্থান নিয়ে তীব্র সমালোচনা করল…

ByByReshmi Debnath May 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top