News Flash

  • Home
  • দেশ
  • Covid19: দশ হাজারের নিচে নামল দেশের দৈনিক করোনা সংক্রমণ, কমল মৃত্যুর হারও
Image

Covid19: দশ হাজারের নিচে নামল দেশের দৈনিক করোনা সংক্রমণ, কমল মৃত্যুর হারও

নয়াদিল্লি, ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : সুস্থতার পথে দ্রুত এগোচ্ছে দেশ। সপ্তাহের প্রথমদিন সোমবারই ভারতের কোভিড গ্রাফে বড়সড় স্বস্তি। একদিনে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে নেমে এল ১০ হাজারের নিচে। কমল মৃত্যুর হারও। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৮০১৩ জন। রবিবারও যা ছিল ১০ হাজারের বেশি। একদিনে করোনার বলি দেশের ১১৯ জন, রবিবার এই সংখ্যা ছিল প্রায় আড়াইশো। সংক্রমণ ও মৃত্যু – দু হারই নিম্নমুখী।

স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ঘণ্টায় দেশে করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৬,৭৬৫ জন। এনিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা ৪ কোটি ২৩ লক্ষ ৭ হাজার ৬৮৬। অ্যাকটিভ কেস নেমেছে অনেকটাই। এই মুহূর্তে দেশে করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ১,০২,৬০১। শতকরা হিসেবে যা ০.২৪ শতাংশ। পজিটিভিটি রেট ১.১১ শতাংশ। যা গত সপ্তাহের তুলনায় বেশ কম বলেই বোঝা গিয়েছে পরিসংখ্যানের তুলনামূলক বিচারে।

Releated Posts

বিশ্বজুড়ে এআই ঝুঁকির মধ্যেও শক্তিশালী অবস্থানে ভারত: আরবিআই গভর্নর

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): উন্নত অর্থনীতির দেশগুলিতে কৃত্রিম বুদ্ধিমত্তা-সম্পর্কিত অতিমূল্যায়িত সম্পদের দরপতন হলে ভারত উপকৃত হতে পারে। এর…

ByByNews Desk Oct 3, 2026

সিইসি জ্ঞানেশ কুমারকে নিয়ে বিরোধীদের প্রতিবাদ, কংগ্রেসকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের প্রতিবাদকে ঘিরে কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটকে তীব্র…

ByByNews Desk Oct 3, 2026

পাঞ্জাব কংগ্রেসের নতুন সভাপতি পারগট সিং, নেতৃত্বকে ধন্যবাদ

চণ্ডীগড়, ৩ অক্টোবর (আইএএনএস): প্রাক্তন ভারতীয় হকি অধিনায়ক ও অলিম্পিয়ান পারগট সিংকে পাঞ্জাব প্রদেশ কংগ্রেস কমিটির নতুন সভাপতি…

ByByNews Desk Oct 3, 2026

‘কংগ্রেসকে শক্তিশালী করতে দৃঢ়ভাবে কাজ করব’, নতুন দায়িত্বের পর অজয় রাই

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশ কংগ্রেসের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হলেও দলের নির্দেশ মেনে একজন ‘নিষ্ঠাবান সৈনিক’…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top