News Flash

  • Home
  • দিনের খবর
  • Missing: বেঁচে থাকার সম্ভাবনা কম, ঝাড়খণ্ডে নিখোঁজ ১২ জনের খোঁজ চলছেই
Image

Missing: বেঁচে থাকার সম্ভাবনা কম, ঝাড়খণ্ডে নিখোঁজ ১২ জনের খোঁজ চলছেই

জামতারা, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): দীর্ঘ সময় অতিক্রান্ত, ঝাড়খণ্ডের জামতারা জেলায় নৌকাডুবির ঘটনায় এখনও নিখোঁজ ১২ জন। নিখোঁজ ১২ জনের খোঁজে শনিবার বারাকার নদীতে তল্লাশি অভিযান চালানো হয়। তবে, খোঁজ পাওয়া যায়নি। ওই ১২ জনের আর বেঁচে থাকার কোনও সম্ভাবনা নেই বলেই মনে করছে উদ্ধারকারী দল। গত বৃহস্পতিবার বিকেলে ঝাড়খণ্ডের ধানবাদ জেলার নিরসা থেকে জামতারার বেরিগাঁও অভিমুখে যাচ্ছিল নৌকাটি। বারবেন্দিয়া ব্রিজের কাছে নৌকাটি ডুবে যায়। ওই নৌকায় মোট ১৮ ছিলেন বলে জানা গিয়েছে।

নিখোঁজ হয়ে যান ১৬ জন, ইতিমধ্যেই ৫ জনকে উদ্ধার করা হয়েছে। তবে, এখনও ১২ জনের কোনও খোঁজ পাওয়া যায়নি। শনিবার উদ্ধারকারী দলের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজ ১২ জনের খোঁজে তল্লাশি চলছে নদীতে। এনডিআরএফ-এর ১২-১৫ জন জওয়ান তাঁদের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।

Releated Posts

এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত ড্রিমলাইনারের ফুয়েল কন্ট্রোল সুইচে কোনও ত্রুটি মেলেনি, থ্রাস্ট কন্ট্রোল মডিউলের পরীক্ষা চলছে: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র ৩৫ সেকেন্ড পর ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার…

ByByNews Desk Jul 29, 2026

ছত্তীসগড়ের বিজাপুরে পাঁচ মহিলা-সহ ৮ মাওবাদীর আত্মসমর্পণ, মাথার দাম ছিল ৪৯ লক্ষ টাকা

রায়পুর/বিজাপুর, ২৯ জুলাই (আইএএনএস): ছত্তীসগড়ের বিজাপুরে ঝাড়খণ্ডে সক্রিয় পাঁচ মহিলা-সহ মোট আট মাওবাদী আত্মসমর্পণ করেছেন। বুধবার বিজাপুর পুলিশের…

ByByNews Desk Jul 29, 2026

প্রশ্নফাঁসের সর্বাধিক ঘটনা বিজেপি সরকারের আমলেই ঘটেছে: অখিলেশ যাদব

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁসের ঘটনা বৃদ্ধির জন্য বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকারকেই দায়ী করলেন সমাজবাদী পার্টির (এসপি) সভাপতি…

ByByNews Desk Jul 29, 2026

পুনেতে অবৈধ ইনজেকশন চক্রের পর্দাফাঁস, বডিবিল্ডিং ও নেশার নামে বিক্রি; গ্রেফতার ৫

পুনে, ২৯ জুলাই (আইএএনএস): ফিটনেস ও বডিবিল্ডিংয়ের নামে যুবকদের জীবন বিপন্ন করে তোলা একটি অবৈধ ইনজেকশন চক্রের পর্দাফাঁস…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top