News Flash

  • Home
  • দিনের খবর
  • গ্রেফতার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের প্রাক্তন সিইও আনন্দ সুব্রহ্মণ্যম
Image

গ্রেফতার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের প্রাক্তন সিইও আনন্দ সুব্রহ্মণ্যম

চেন্নাই, ২৫ ফেব্রুয়ারি (হি.স.) : ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের প্রাক্তন সিইও চিত্রা রামাকৃষ্ণার উপদেষ্টা আনন্দ সুব্রহ্মণ্যমকে গ্রেফতার করল সিবিআই।। বৃহস্পতিবার রাতে চেন্নাই থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। এনএসই মামলার তদন্তে নেমে সিবিআই আনন্দ সুব্রহ্মণ্যমকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। এর আগে এনএসই স্ক্যাম মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই।

উল্লেখ্য, আধিকারিক নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছিল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এর বিরুদ্ধে। তদন্তের সূত্রে তারা কিছুদিন আগে চিত্রা রামকৃষ্ণার বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশিতে বেশ কিছু নথিপত্র তারা বাজেয়াপ্ত করে। সেই তল্লাশি এবং তদন্তের সুবাদে তারা এবার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের প্রাক্তন সিইও চিত্রা রামকৃষ্ণার প্রাক্তন উপদেষ্টাকে গ্রেফতার করল।
অভিযোগ, হিমালয়ের এক যোগীর কথা মেনে কর্মী নিয়োগ করতেন এবং কর্মীদের পদোন্নতির যাবতীয় সিদ্ধান্ত নিতেন সংস্থার প্রাক্তন এমডি ও সিইও চিত্রা রামকৃষ্ণ। ওই সাধুর পরামর্শেই বিপুল বেতন দিয়ে আনন্দকে এনএসই’র গ্রুপ অপারেটিং অফিসার পদে নিয়োগ করা হয়েছিল বলে অভিযোগ।

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কেলেঙ্কারিতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইতোমধ্যে আনন্দ সুব্রহ্মণ্যমকে জিজ্ঞাসাবাদ করে। জানতে চাওয়া হয়, কী করে তিনি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের গ্রুপ অপারেটিং অফিসার হলেন। প্রসঙ্গত, ন্যাশানাল স্টক এক্সচেঞ্জে যোগ দেওয়ার আগে বালমের লরি এবং আইসিআইসিআই গ্রুপের সঙ্গে কাজ করেছিলেন আনন্দ। সেই সময় বার্ষিক ১৪ লাখের থেকে সামান্য বেশি বেতন পেতেন তিনি।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top