News Flash

  • Home
  • বাণিজ্য
  • Stock Market: স্বস্তি শেয়ার বাজারে, কিছুটা উর্দ্ধমুখি সূচক
Image

Stock Market: স্বস্তি শেয়ার বাজারে, কিছুটা উর্দ্ধমুখি সূচক

মুম্বই, ২৫ ফেব্রুয়ারি (হি.স.) : রাশিয়া ইউক্রেনে হামলা চালাতেই গোটা বিশ্ব বাজারে পতন শুরু হয় শেয়ার বাজারে । হু হু করে নামতে থাকে সূচক। তবে শুক্রবার সকালেই বাজার খুলতেই একধাক্কায় কিছুটা বেড়েছে সূচক। গতকাল স্টক মার্কেট প্রায় ২৮০০ পয়েন্ট পড়ে বন্ধ হয়েছিল। নিফটি পড়েছিল ৮৪২ পয়েন্ট। এদিন তা ঘুরে দাঁড়িয়েছে, যার ফলে কিছুটা চাঙ্গা বাজার।

শুক্রবার সকালেই বম্বে স্টক এক্সচেঞ্চের সূচক ৮৭৬ পয়েন্ট বেড়ে ৫৫৩২১ পয়েন্টে খোলে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্চের সূচক নিফটি ২৯৭ পয়েন্ট বেড়ে ১৬৫১৫ স্তরে খুলেছে। বাজার খোলার পর সূচকে ধারাবাহিকভাবে আজ চাঙ্গাভাব দেখা যাচ্ছে। দুপুর ১১.৩০ নাগাদ সূচক পয়েন্ট রয়েছে ৫৬,০২০ পয়েন্টে। গতকাল লাল রেখার নীচে থাকা শেয়ার গুলি ধীরে ধীরে উঠছে। বৃহস্পতিবার বাজার খোলার সময় দালাল স্ট্রিটের সূচক এক ধাক্কায় প্রায় দেড় হাজার পয়েন্ট পড়ে যায়। ১৪৫৮ পয়েন্ট কমে তা এসে দাঁড়ায় ৫৫,৭৭৪-এ।

Releated Posts

স্পেসএক্সের ঐতিহাসিক আইপিও, ইলন মাস্কের সম্পদের পরিমাণ ৯৭০ বিলিয়ন ডলারের কাছাকাছি

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ইলন মাস্কের নেতৃত্বাধীন মহাকাশ ও স্যাটেলাইট সংস্থা স্পেসএক্স ইতিহাসের বৃহত্তম আইপিও সম্পন্ন করেছে। কোম্পানির…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত আমদানিকৃত পণ্যে শুল্ক মকুব কেন্দ্রের

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস) : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত নির্দিষ্ট পণ্যের আমদানিতে শুল্ক ছাড়ের ঘোষণা করেছে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

জুলাইয়ের মাঝামাঝি ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায় স্বাক্ষরের সম্ভাবনা: পীযূষ গোয়েল

বিশাখাপত্তনম, ৫ জুন (আইএএনএস): ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল শুক্রবার জানিয়েছেন, ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক…

ByBySandeep Biswas Jun 5, 2026

বিদেশি দীর্ঘমেয়াদি বিনিয়োগ টানতে একগুচ্ছ পদক্ষেপ কেন্দ্রের, শেয়ার ও সরকারি বন্ডে বিনিয়োগের নিয়ম শিথিল

নয়াদিল্লি, ৫ জুন (আইএএনএস): ভারতের শেয়ারবাজার এবং সরকারি সিকিউরিটিজে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি বিদেশি মূলধন প্রবাহ বাড়ানোর লক্ষ্যে একাধিক…

ByByTaniya Chakraborty Jun 5, 2026
Scroll to Top