News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Missing : কল্যাণপুরে নিখোঁজ ক্ষুদ্র ব্যবসায়ী, স্ত্রী দ্বারস্থ থানার
Image

Missing : কল্যাণপুরে নিখোঁজ ক্ষুদ্র ব্যবসায়ী, স্ত্রী দ্বারস্থ থানার

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর ২২ ফেব্রুয়ারি৷৷ কল্যাণপুরে ক্রমশ নিখোঁজ সংক্রান্তঃ ঘটনা বেড়েই চলছে৷ এবার নিখোঁজ হলেন ক্ষুদ্র ব্যবসায়ী৷ স্ত্রী দ্বারস্থ হলেন কল্যাণপুর থানায়৷

ঘটনা প্রসঙ্গে আসা যাক কল্যাণপুর থানা এলাকার বাগানবাজার এর বাসিন্দা পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী গরু কেনাবেচা করেন সব সময়৷ নাম চন্দন দাস বয়স ৩২৷ তিনি শনিবার সকালে বাড়ি থেকে বাইজলবারি গরু কেনার নাম করে বাড়ি থেকে বের হয়ে যান৷ আর বাড়ি ফেরেননি৷ অবশেষে রবিবার রাতে উনার স্ত্রী অপর্না দাস কল্যাণপুর থানায় নিখোঁজ ডায়েরি করে নিজ স্বামীর নামে৷ অনেক খোঁজাখুঁজি করে না মেলায় শেষে থানার দ্বারস্থ হন৷ তাদের পাঁচ বছর আগে সামাজিকভাবে বিয়ে হয়৷ রয়েছে একটি কন্যা সন্তান৷ কেন তিনি বাড়ি থেকে চলে গেলেন সেই প্রশ্ণই এখন জনমনে৷ এখন দেখার বিষয় পুলিশ এই ক্ষুদ্র ব্যবসায়ী কে খুঁজে পায় কিনা৷

গত সরস্বতী পূজার দিন থেকে আজ অব্দি বেশ কয়েক জন নিখোঁজ হয়েছে কল্যাণপুর থানা এলাকায়৷ পুলিশ আবার এর মধ্যে কয়েকজনকে খুঁজে পায়৷ ক্ষুদ্র ব্যবসায়ীর স্ত্রী অপর্না দাস থানায় জানায় তার স্বামী চন্দন দাস বাইক নিয়ে বাড়ি থেকে চলে যায়৷ এখন কবে বাড়ি ফিরে সেই দিকে তাকিয়ে স্ত্রী সহ বাড়ির অন্যান্যরা৷

Releated Posts

জীবনসংকটাপন্ন অন্ত্রের প্যাঁচ থেকে জরুরি অস্ত্রোপচারে সুস্থ হয়ে ফিরল ১৮ দিনের শিশু

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: একটি জটিল নবজাতক অস্ত্রোপচারের ঘটনায়, জীবনসংকটাপন্ন ইনটেস্টাইনাল ম্যালরোটেশন উইথ মিডগাট ভলভুলাস—অর্থাৎ অন্ত্রের অস্বাভাবিক অবস্থান ও…

ByByTaniya Chakraborty Sep 28, 2026

সিপিআইএমকে দেখলে সাদা গোলাপ নিয়ে এগিয়ে যান: বিপ্লব দেব

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’-এর ১৩৮তম পর্বকে ঘিরে রবিবার রাজ্যের বিভিন্ন বুথে দলীয় কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 27, 2026

বামুটিয়ায় মানিক সরকারের কনভয়ে হামলার অভিযোগ, আগরতলায় সিপিআইএমের বিক্ষোভ মিছিল

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: বামুটিয়ার কালীবাজার এলাকায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের কনভয় আটকে হামলার চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByReshmi Debnath Sep 27, 2026

গাড়ি বন্ধক রেখে প্রতারণার অভিযোগ, আমতলী থানার পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ গাড়ির মালিকের

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: গাড়ি ভাড়া দেওয়ার পর মালিকের অজান্তে তা অন্যের কাছে বন্ধক রেখে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top