News Flash

  • Home
  • দেশ
  • Covid Vaccine: ভারতে ১৭৫.৮৩-কোটি টিকাকরণ সম্পন্ন, দ্রুত চলছে কোভিড-টেস্ট
Image

Covid Vaccine: ভারতে ১৭৫.৮৩-কোটি টিকাকরণ সম্পন্ন, দ্রুত চলছে কোভিড-টেস্ট

নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি (হি.স.): ভারতে ১৭৫.৮৩-কোটির গণ্ডি ছাড়িয়ে গিয়েছে কোভিড-টিকাকরণ, পৌঁছে গিয়েছে ১৭৬-কোটির দোরগোড়ায়। দেশব্যাপী টিকাকরণ অভিযানে বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ৩৫ লক্ষ ৫০ হাজার ৮৬৮ জন প্রাপক। ফলে ভারতে ১৭৫.৮৩-কোটি টিকাকরণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত মোট ১,৭৫,৮৩,২৭,৪৪১ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

ভারতে কোভিড-পরীক্ষাও চলছে দ্রুততার সঙ্গে, মঙ্গলবার সকাল পর্যন্ত ৭৬.১২-কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২১ ফেব্রুয়ারি সারা দিনে ভারতে ১০,৮৪,২৪৭ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৭৬,১২,৩০,৫৮০-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ১০,৮৪,২৪৭ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৪০৫ জন।

Releated Posts

‘চিন্তা করবেন না, আমি আপনাদের সঙ্গেই আছি’, বিদ্রোহী সাংসদদের আশ্বাস প্রধানমন্ত্রী মোদির

নয়াদিল্লি, ৭ আগস্ট(আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশনের অচলাবস্থার মধ্যেই জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ)-র বিভিন্ন শরিক দলের সাংসদদের নিয়ে বিশেষ…

ByBySandeep Biswas Aug 7, 2026

হোয়াটসঅ্যাপ ম্যালওয়্যার হামলা থেকে ১০ হাজারের বেশি ভারতীয়কে সুরক্ষা দিল সরকার

নয়াদিল্লি, ৭ আগস্ট (আইএএনএস): হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দখলের একটি ম্যালওয়্যার হামলা থেকে ১০ হাজারের বেশি ভারতীয়কে সুরক্ষা দেওয়া হয়েছে…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

কলকাতার হাসপাতালে অসুস্থ মিঠুন চক্রবর্তীকে দেখতে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ৭ আগস্ট (আইএএনএস): কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি অভিনেতা-রাজনীতিক ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে শুক্রবার দেখা…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

তীব্র স্লোগানে অচল লোকসভা, দিনের মতো মুলতবি অধিবেশন; বিরোধীদের আক্রমণ করলেন রিজিজু

নয়াদিল্লি, ৭ আগস্ট (আইএএনএস): শুক্রবার দুপুরে পুনরায় অধিবেশন শুরু হওয়ার পরই লোকসভায় তীব্র হইচই শুরু হয়। বিরোধী সাংসদরা…

ByByTaniya Chakraborty Aug 7, 2026
Scroll to Top