News Flash

  • Home
  • দিনের খবর
  • Leopard : গাছের মগডালে চিতাবাঘ, চাঞ্চল্য নকশালবাড়িতে
Image

Leopard : গাছের মগডালে চিতাবাঘ, চাঞ্চল্য নকশালবাড়িতে

শিলিগুড়ি, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : রবিবাসরীয় সকালে চিতাকান্ডে চাঞ্চল্য নকশালবাড়িতে । এক গাছ থেকে অন্য গাছ, সব শেষে স্থানীয়দের হইচইয়ে একটি গাছের মগডালে গিয়ে উঠল চিতাবাঘ। শিলিগুড়ির নকশালবাড়ির মেচী নদী সংলগ্ন ঘুঘুঝোড়া গ্রামে চিতাবাঘ দেখতে প্রচুর মানুষ ভিড় জমান। খবর পেয়ে টুকরিয়া ঝাড় বনদফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘণ্টার চেষ্টায় চিতাবাঘটিকে থেকে নামিয়ে শেষপর্যন্ত জালবন্দি করে চিতাবাঘটিকে নিয়ে যায় বনকর্মীরা।

রবিবার সকালে আচমকা একটি চিতাবাঘ ওই এলাকায় ঢুকে পড়ে। তা দেখে চক্ষু ছানাবড়া স্থানীয়দের। আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। স্থানীয়রা আত্মরক্ষার স্বার্থে চিতাবাঘটিকে তাড়া করতে থাকে। চিতাবাঘটিও রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে। ভয় পেয়ে একটি এলাকায় একের পর এক গাছে লাফাতে থাকে। একটি গাছের মগডালে উঠে পড়ে। খবর দেওয়া হয় বনদফতরে। একটুও সময় নষ্ট না করে ওই এলাকায় পৌঁছন বনকর্মীরা। ঘটনাস্থলে পৌঁছয় বাগডোগরা থানার পুলিশও। ততক্ষণে অবশ্য একটি গাছের মগডালে বসে রয়েছে চিতাবাঘটি। এলাকায় ব্যাপক ভিড়ও জমে যায়। পুলিশের তৎপরতায় তড়িঘড়ি এলাকা ফাঁকা করার কাজ শুরু হয়। যুদ্ধকালীন তৎপরতায় জাল দিয়ে ঘিরে ফেলা হয় গোটা এলাকা। কিন্তু চিতাবাঘটিকে গাছের মগডাল থেকে নামাতেই যেন কালঘাম ছোটে বনকর্মীদের। ওই গাছটিকে কেটে ফেলা হয়। তারপর গাড়ির সঙ্গে দড়ি বেঁধে গাছটিকে মাটিতে ফেলা হয়। চিতাবাঘটি দৌড়ে পালিয়ে যায়। এরপর চকলেট বোমা ফাটিয়ে চিতাবাঘটিকে জালবন্দি করা হয়। তারপর তাকে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর সেখানেই ছেড়ে দেওয়া হবে চিতাবাঘটি। এদিকে, চিতাবাঘটিকে জালবন্দি করায় স্বস্তিতে স্থানীয়রা।

Releated Posts

নিজের পছন্দের নিরাপত্তারক্ষী পাওয়া সম্ভব নয়: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহারের অভিযোগ খারিজ করে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByNews Desk Jun 18, 2026

অনুপ্রবেশ রোধে সাফল্যের জন্য শুভেন্দু অধিকারী সরকারকে প্রশংসা রাজ্যপালের

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস (আর.এন. রবি হিসেবে উল্লিখিত) বৃহস্পতিবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

সমস্তিপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৩, আহত ৮

পাটনা, ১৮ জুন (আইএএনএস): বিহারের সমস্তিপুর জেলায় বৃহস্পতিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং অন্তত আটজন…

ByByNews Desk Jun 18, 2026

কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি

কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top