News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • Punjab Election : পঞ্জাবে সকাল ১১টা পর্যন্ত ভোট পড়ল ১৭.৭৭ শতাংশ
Image

Punjab Election : পঞ্জাবে সকাল ১১টা পর্যন্ত ভোট পড়ল ১৭.৭৭ শতাংশ

চণ্ডীগড়, ২০ ফেব্রুয়ারি (হি.স.): রবিবার পঞ্জাব বিধানসভা নির্বাচনে সকাল ১১টা পর্যন্ত ভোট পড়ল ১৭.৭৭ শতাংশ। নির্বাচন কমিশনের মতে, সকাল ১১টা পর্যন্ত শ্রী মুক্তসর সাহিবে সর্বোচ্চ ২৩.৩৪ শতাংশ ভোট পড়েছে, তারপরে ফাজিলকা (২২.৫৫ শতাংশ) এবং মালেরকোটলা (২২.০৭ শতাংশ)।

পাঠানকোটে ১২.৪৪ শতাংশ ভোটারের সর্বনিম্ন শতাংশ রেকর্ড করা হয়েছে। আর সাহেবজাদা অজিত সিং নগরে ১৩.১৫ শতাংশ ভোটারের উপস্থিতি দেখা গেছে।
জলন্ধরে ১৪.৩০ শতাংশ ভোটার, লুধিয়ানায় ১৫.৫৮ শতাংশ ভোটার রেকর্ড করা হয়েছে এবং মোগায় ১৬.২৯ শতাংশ ভোট দেওয়া হয়েছে।

এদিকে, হোশিয়ারপুরে ১৮.৮৮ শতাংশ রেকর্ড করা হয়েছে এবং কাপুরথালায় ১৬.০৩ শতাংশ রেকর্ড করা হয়েছে। মানসা ১৯.৭৫ শতাংশ রেকর্ড করেছে।
এদিন পঞ্জাবে এদিন ভাগ্যপরীক্ষা হবে ১,৩০৪ জন প্রার্থীর। মোট ভোটারের সংখ্যা ২,১৪,৯৯,৮০৪, তাঁদের মধ্যে পুরুষ ভোটার ১,১২,৯৮,০৮১, মহিলা ভোটার ১,০২,০০,৯৯৬ ও তৃতীয় লিঙ্গের ভোটার ৭২৭ জন। ১১৭টি বিধানসভা আসনে ভাগ্যপরীক্ষা হবে ১,৩০৪ জন প্রার্থীর। তাঁদের মধ্যে ১,২০৯ জন পুরুষ প্রার্থী, বাকি ৯৩ জন মহিলা।

প্রসঙ্গত, পঞ্জাবের ১১৭টি বিধানসভা আসন নির্বাচনের জন্য ভোটগ্রহণ চলছে। ফলাফল ১০ মার্চ ঘোষণা করা হবে।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top