News Flash

  • Home
  • দিনের খবর
  • Bhagwant Mann : পঞ্জাব ভোট: মোহালিতে ভোট দিলেন আপ-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ভগবন্ত মান
Image

Bhagwant Mann : পঞ্জাব ভোট: মোহালিতে ভোট দিলেন আপ-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ভগবন্ত মান

মোহালি, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : রবিবার সকালে মোহালিতে ভোট দিলেন আপ-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ভগবন্ত মান। তিনি সাংগুরুর জেলার ধুরি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিন তিনি মোহালির গুরুদ্বারে প্রার্থনা করেছেন।

এদিন তিনি বলেন, আপ-র বিরুদ্ধে অভিযোগ তোলার জন্য কংগ্রেস এবং বিজেপি একসঙ্গে যোগ দিয়েছে। আজ পঞ্জাবের জন্য একটি বড় দিন।
কড়া নিরাপত্তার মধ্যে রবিবার সকাল ৮টায় পাঞ্জাব বিধানসভা নির্বাচনের জন্য ১১৭টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে।

ভোটপর্ব শুরু হয় সকাল আটটায়। মোট ২,৯৫২টি পোলিং বুথ স্পর্শকাতর হিসেবে চিহ্নিত। ভোটপর্ব নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে করতে তৎপর নির্বাচন কমিশন। পঞ্জাবে এদিন ভাগ্যপরীক্ষা হবে ১,৩০৪ জন প্রার্থীর।
মোট ভোটারের সংখ্যা ২,১৪,৯৯,৮০৪, তাঁদের মধ্যে পুরুষ ভোটার ১,১২,৯৮,০৮১, মহিলা ভোটার ১,০২,০০,৯৯৬ ও তৃতীয় লিঙ্গের ভোটার ৭২৭ জন। ১১৭টি বিধানসভা আসনে ভাগ্যপরীক্ষা হবে ১,৩০৪ জন প্রার্থীর। তাঁদের মধ্যে ১,২০৯ জন পুরুষ প্রার্থী, বাকি ৯৩ জন মহিলা।

Releated Posts

নিরাপত্তা ব্যবস্থার উন্নতিতে এক দশকে প্রায় ৯০ শতাংশ কমেছে রেল দুর্ঘটনা: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ভারতীয় রেলে নিরাপত্তা ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতির ফলে গত এক দশকে ট্রেন দুর্ঘটনার সংখ্যা প্রায়…

ByByNews Desk Jul 29, 2026

এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত ড্রিমলাইনারের ফুয়েল কন্ট্রোল সুইচে কোনও ত্রুটি মেলেনি, থ্রাস্ট কন্ট্রোল মডিউলের পরীক্ষা চলছে: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র ৩৫ সেকেন্ড পর ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার…

ByByNews Desk Jul 29, 2026

ছত্তীসগড়ের বিজাপুরে পাঁচ মহিলা-সহ ৮ মাওবাদীর আত্মসমর্পণ, মাথার দাম ছিল ৪৯ লক্ষ টাকা

রায়পুর/বিজাপুর, ২৯ জুলাই (আইএএনএস): ছত্তীসগড়ের বিজাপুরে ঝাড়খণ্ডে সক্রিয় পাঁচ মহিলা-সহ মোট আট মাওবাদী আত্মসমর্পণ করেছেন। বুধবার বিজাপুর পুলিশের…

ByByNews Desk Jul 29, 2026

প্রশ্নফাঁসের সর্বাধিক ঘটনা বিজেপি সরকারের আমলেই ঘটেছে: অখিলেশ যাদব

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁসের ঘটনা বৃদ্ধির জন্য বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকারকেই দায়ী করলেন সমাজবাদী পার্টির (এসপি) সভাপতি…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top