News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: শিবাজী মহারাজের অসামান্য নেতৃত্ব প্রজন্ম ধরে অনুপ্রাণিত করে আসছে : প্রধানমন্ত্রী
Image

Narendra Modi: শিবাজী মহারাজের অসামান্য নেতৃত্ব প্রজন্ম ধরে অনুপ্রাণিত করে আসছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি ও মুম্বই, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): জন্মজয়ন্তীতে ছত্রপতি শিবাজী মহারাজকে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, “ছত্রপতি শিবাজী মহারাজের অসামান্য নেতৃত্ব এবং সমাজকল্যাণের প্রতি ঝোঁক প্রজন্ম ধরে মানুষকে অনুপ্রাণিত করে আসছে।” জন্মজয়ন্তীতে শিবাজী মহারাজকে প্রণাম জানিয়েছেন প্রধানমন্ত্রী।

শনিবার সকালে টুইটারে নিজের মনের ভাব ব্যক্ত করে প্রধানমন্ত্রী লিখেছেন, “ছত্রপতি শিবাজী মহারাজকে তাঁর জয়ন্তীতে প্রণাম। তাঁরা অসামান্য নেতৃত্ব এবং সমাজকল্যাণের প্রতি জোর দেওয়া প্রজন্ম ধরে মানুষকে অনুপ্রাণিত করে আসছে। সত্য ও ন্যায়ের মূল্যবোধের পক্ষে দাঁড়ানোর ক্ষেত্রে তিনি আপোষহীন ছিলেন। আমরা তাঁর স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ।”

ছত্রপতি শিবাজী মহারাজের জন্মজয়ন্তী উপলক্ষ্যে এদিন সকালে মহারাষ্ট্রের পুণে জেলার জুন্নারের শিবনেরি বন্দরে বিশেষ অনুষ্ঠানে অংশ নেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ার, মন্ত্রী আদিত্য ঠাকরে ও দিলীপ ওয়েলসে পাটিল প্রমুখ। গোয়ায় ছত্রপতি শিবাজী মহারাজকে শ্রদ্ধা জানিয়েছেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত।

Releated Posts

সীমান্ত ইস্যুতে ভারত-চীন গভীর আলোচনা চালিয়ে যাবে, জানাল বেজিং

বেজিং, ২৪ আগস্ট (আইএএনএস): ভারত ও চীন সীমান্ত সমস্যা নিয়ে ‘গভীর আলোচনা’ অব্যাহত রাখবে বলে জানাল বেজিং। দুই…

ByBySandeep Biswas Aug 24, 2026

অন্নপূর্ণা যোজনা নিয়ে বিক্ষোভ, বিজেপি সরকারের বিরুদ্ধে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৪ আগস্ট (আইএএনএস): অন্নপূর্ণা ভান্ডার আর্থিক সহায়তা প্রকল্পের মাসিক ভাতা পেতে দেরি হওয়ার অভিযোগে রাজ্যজুড়ে মহিলাদের বিক্ষোভের…

ByBySandeep Biswas Aug 24, 2026

৫ সেপ্টেম্বর দিল্লিতে শান্তিপূর্ণ মিছিলের ডাক সিজেপি-র, কেন্দ্রের বিরুদ্ধে প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগ

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): কেন্দ্র সরকার গত ২৫ জুলাই তরুণদের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেনি, এই অভিযোগ তুলে…

ByBySandeep Biswas Aug 24, 2026

ট্রাম্পের ‘অনির্দেশ্য আচরণ’, বৈঠকে তাই ভারতের ‘সতর্ক অবস্থান’: সরকারি আধিকারিক

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘অনির্দেশ্য আচরণ’-এর কথা মাথায় রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ট্রাম্পের…

ByByNews Desk Aug 24, 2026
Scroll to Top