News Flash

  • Home
  • দেশ
  • চেন্নাই পৌঁছল শ্রীলঙ্কা থেকে মুক্তি পাওয়া ৪৭ মৎস্যজীবী
Image

চেন্নাই পৌঁছল শ্রীলঙ্কা থেকে মুক্তি পাওয়া ৪৭ মৎস্যজীবী

চেন্নাই, ১৮ ফেব্রুয়ারি (হি.স.) : কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপে শ্রীলঙ্কার নৌবাহিনীর হাতে গ্রেফতার হওয়া ৪৭ জন মৎস্যজীবী শুক্রবার সকালে চেন্নাই পৌঁছল।

রাজ্যের রামেশ্বরম, নাগাপট্টিনাম এবং পুডুকোট্টাই জেলার মৎস্যজীবীরা ২০২১ সালের ডিসেম্বরে মাছ ধরার জন্য সাগরে আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করায় শ্রীলঙ্কার নৌবাহিনীর হাতে গ্রেফতার হয়েছিল। তাদের নয়টি নৌকা, মাছ ধরার জাল এবং অন্যান্য যন্ত্রাংশ বাজেয়াপ্ত করা হয়। গ্রেফতার শ্রীলঙ্কার আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়। এই পরিপ্রেক্ষিতে তামিলনাড়ু সরকার কেন্দ্রীয় বিদেশমন্ত্রীকে চিঠি দিয়ে গোটা বিষয়ে অবগত করেন। এরপর কেন্দ্রীয় সরকার মৎস্যজীবীদের মুক্তির জন্য পদক্ষেপ নেয়।
এদিন ভোর ৪.২০ টায় চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৭ জন তামিলনাড়ুর মৎস্যজীবী পৌঁছেছেন। রাজ্যের মৎস্য দফতরের আধিকারিকরা তাঁদের স্বাগত জানান।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top