News Flash

  • Home
  • বিনোদন
  • Kottayam Pradeep: অকাল-মৃত্যু! মালায়লাম অভিনেতা কোট্টায়াম প্রদীপের জীবনাবসান
Image

Kottayam Pradeep: অকাল-মৃত্যু! মালায়লাম অভিনেতা কোট্টায়াম প্রদীপের জীবনাবসান

তিরুবনন্তপুরম, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): অকালে প্রয়াত হলেন মালায়লাম ও তামিল অভিনেতা কোট্টায়াম প্রদীপ। বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬১ বছর। থিয়েটার ও টেলিভিশন ইন্ডাস্ট্রির সঙ্গেও যুক্ত ছিলেন প্রদীপ। কোট্টায়ামে জন্ম প্রদীপ বৃহস্পতিবার সকালে অসুস্থ বোধ করেন। তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

স্কুল জীবন থেকেই অভিনয়ের প্রতি ভালোবাসা ছিল প্রদীপের, তিনি স্কুল ও কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতেন। দশম শ্রেণীতে থাকাকালীন তিনি কিংবদন্তি এনএন পিল্লাইয়ের একটি নাটকে শিশু শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন। জীবন বীমা নিগমে যোগদানের পরও তিনি নাটক চালিয়ে যান। ৯০-এর দশকের গোড়ার দিকে, যখন তিনি তাঁর ছেলের সঙ্গে একটি টিভি সিরিয়ালে স্ক্রিন টেস্টের জন্য যান, সিরিয়ালের প্রযোজক তাঁকে একই সিরিয়ালে একটি ভূমিকার প্রস্তাব দেন। প্রায় ৭০ ছবিতে অভিনয় করেছেন প্রদীপ।

Releated Posts

বাংলাদেশ সীমান্ত উত্তেজনা ও তরুণদের বিক্ষোভ নিয়ে মন্তব্য তনুশ্রী দত্তের, বললেন ‘নিশানা ভারত’

মুম্বই, ১ অগস্ট (আইএএনএস): চলমান জেন-জেড বিক্ষোভ, জাতীয় নিরাপত্তা এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে নিজের মত প্রকাশ করলেন অভিনেত্রী…

ByByNews Desk Aug 1, 2026

‘ভুল কাস্টিং, দুর্বল ভিএফএক্স’, ‘রামায়ণ’-এর ট্রেলার নিয়ে কটাক্ষ প্রিয়াঙ্কা চতুর্বেদীর

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): আসন্ন ভারতীয় মহাকাব্যভিত্তিক চলচ্চিত্র ‘রামায়ণ’-এর সদ্য প্রকাশিত ট্রেলার নিয়ে তীব্র সমালোচনা করলেন শিবসেনা (ইউবিটি)-র…

ByByNews Desk Jul 31, 2026

‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এ উঠে আসবে ভারতের ৮৮ ঘণ্টার সন্ত্রাসবিরোধী অভিযানের অজানা কাহিনি

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের সন্ত্রাসবিরোধী অভিযান ‘অপারেশন সিঁদুর’-কে কেন্দ্র করে নির্মিত তথ্যচিত্র-ধর্মী সিরিজ ‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এর প্রথম…

ByByNews Desk Jul 31, 2026

প্রতারণা, প্রাণনাশের হুমকির অভিযোগে অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ

কলকাতা, ২৯ জুলাই (আইএএনএস): বাংলা চলচ্চিত্রের অভিনেতা এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ₹৬৮ লক্ষ প্রতারণা,…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top