News Flash

  • Home
  • দিনের খবর
  • গুজরাটে খুলল প্রাক-প্রাথমিক স্কুল, শ্রেণিকক্ষে ফিরে খুশি উপচে পড়ল খুদে পড়ুয়াদের
Image

গুজরাটে খুলল প্রাক-প্রাথমিক স্কুল, শ্রেণিকক্ষে ফিরে খুশি উপচে পড়ল খুদে পড়ুয়াদের

আহমেদাবাদ, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): আহমেদাবাদ থেকে ভাদোদরা, সুরাট থেকে রাজকোট-গুজরাটের সর্বত্রই খুলে গেল প্রাক-প্রাথমিক স্কুল। দীর্ঘদিন পর শ্রেণিকক্ষে ফিরে খুশি উপচে পড়ল প্রাক-প্রাথমিক স্কুলের পড়ুয়াদের চোখেমুখে। কচিকাঁচাদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। দিনটিকে স্মরণীয় করে রাখতে কোথাও কোথাও স্কুলে স্কুলে নানা আয়োজন করা হয়। কোথাও চকোলেট হাতে দিয়ে স্বাগত জানানো হয় পড়ুয়াদের।

ক্লাস শুরু হওয়ার ঘন্টাখানেকের মধ্যে ফিরল বন্ধুত্বও। আহমেদাবাদের এইচ বি কাপাড়িয়া নিউ হয় স্কুলের এক ছাত্রী জানিয়েছে, “আমার ৫ বছর বয়স। ভালোভাবে সাজিয়ে মা আমাকে স্কুলে নিয়ে এসেছে। স্কুলে ফিরে আমি ভীষণ খুশি।” একই অনেক দেখা গিয়েছে অন্যান্য খুদে পড়ুয়াদের মধ্যেও।

Releated Posts

রাজ্য সভাপতির পদ ছাড়ার পর বিদ্রোহী তৃণমূল শিবিরে চন্দ্রিমা ভট্টাচার্য, দলের অন্দরে জল্পনা তুঙ্গে

কলকাতা, ৪ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংকটের মধ্যে বড় রাজনৈতিক মোড়। শনিবার দলের সব সাংগঠনিক পদ থেকে…

ByByNews Desk Jul 4, 2026

৭৯,৪৫৯ কোটি টাকার রাজস্থান রিফাইনারি ভারতের জ্বালানি আত্মনির্ভরতা আরও শক্তিশালী করবে: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): রাজস্থানের পাচপদরায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বোধন করা দেশের প্রথম স্বতন্ত্র গ্রিনফিল্ড রিফাইনারি-কাম-পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সকে ভারতের…

ByByNews Desk Jul 4, 2026

দেবরাজ চক্রবর্তীর আয়বহির্ভূত সম্পত্তি মামলায় শেল সংস্থার যোগ খতিয়ে দেখছে সিট

কলকাতা, ৪ জুলাই (আইএএনএস): প্রাক্তন ও গ্রেফতার তৃণমূল কংগ্রেস কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পত্তি (ডিএ) মামলার তদন্তে…

ByByNews Desk Jul 4, 2026

প্রথম দিনেই অমরনাথ যাত্রায় দর্শন করলেন ১২ হাজারের বেশি পুণ্যার্থী, তৃতীয় দফায় উপত্যকার উদ্দেশে রওনা ৪,৮০০-রও বেশি ভক্ত

শ্রীনগর, ৪ জুলাই (আইএএনএস): ৫৭ দিনের অমরনাথ যাত্রার প্রথম দিনেই ১২,৩৪০ জন পুণ্যার্থী পবিত্র গুহা মন্দিরে বাবা বরফানির…

ByByNews Desk Jul 4, 2026
Scroll to Top