News Flash

  • Home
  • প্রধান খবর
  • Pulwama attack: পুলওয়ামা হামলায় শহিদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী
Image

Pulwama attack: পুলওয়ামা হামলায় শহিদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী

নয়াদিল্লি, ১৪ ফেব্রুয়ারি (হি.স.) : আজ পুলওয়ামা সন্ত্রাসবাদী হামলার তৃতীয়বর্ষ। ২০১৯ সালের এই দিনে পুলওয়ামায় জইশ-ই-মহম্মদ সন্ত্রাসবাদী সংগঠন একটি বিস্ফোরক বোঝাই গাড়ি আধা সেনাবাহিনীর বাসে ধাক্কা দিলে প্রায় ৪০ জন সিআরপিএফ জওয়ান নিহত হন।

এই দিনটির স্মরণে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আলাদা আলাদাভাবে হামলায় নিহত সিআরপিএফ জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি এদিন প্রধানমন্ত্রী মোদী টুইটে লিখেছেন, “আমি ২০১৯ সালের এই দিনে পুলওয়ামায় শহীদ হওয়া সকলকে শ্রদ্ধা জানাই এবং আমাদের জাতির প্রতি তাদের অসামান্য সেবা স্মরণ করি। তাদের সাহসিকতা এবং সর্বোচ্চ আত্মত্যাগ প্রতিটি ভারতীয়কে একটি শক্তিশালী এবং সমৃদ্ধ দেশের দিকে কাজ করতে অনুপ্রাণিত করে।”
আবার এদিন পৃথক এক টুইটে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছেন, “সিআরপিএফ-র সাহসী জওয়ানদের প্রতি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি, যাঁরা পুলওয়ামার কাপুরুষোচিত সন্ত্রাসবাদী হামলায় তাদের সর্বোচ্চ আত্মত্যাগ করে দেশের সার্বভৌমত্বকে সমুন্নত রেখেছে। আপনাদের আত্মত্যাগের কাছে জাতি চিরকাল ঋণী থাকবে।

আপনার সাহসিকতা সন্ত্রাসবাদ নির্মূল করতে আমাদের অনুপ্রাণিত করবে।”

Releated Posts

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026

প্রধানমন্ত্রীকে কটূক্তি করা মানে ভারতের অপমান: অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম ইলিয়াসি

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপত্তিকর ভাষা ব্যবহারের তীব্র নিন্দা করেছেন…

ByByNews Desk Aug 2, 2026

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top