News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Sudip Roy Barman : ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজো দিয়ে সুদীপ বর্মন জানালেন ক্ষমা চাইতে এসেছি
Image

Sudip Roy Barman : ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজো দিয়ে সুদীপ বর্মন জানালেন ক্ষমা চাইতে এসেছি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারী৷৷ উদয়পুর মাতাবাড়ি এবং শিব মন্দিরে পুজো দিলেন কংগ্রেস নেতৃত্ব৷ সদ্য বিজেপি বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়া এবং বিজেপি দল ত্যাগী সুদীপ রায় বর্মন এবং আশীষ কুমার সাহা৷ রবিবার উদয়পুর মাতাবাড়ি এবং শিব মন্দিরে পুজো দেন তাঁরা৷

পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আশীষ কুমার সাহা এবং সুদীপ রায় বর্মন বলেন মায়ের কাছে ক্ষমা চাইতে এসেছি৷ জীবনের যে ভুল করেছি তার জন্য মার্জনা চেয়েছি৷ তারা রাজ্যবাসীর মঙ্গল কামনা করেছেন বলেও জানান৷ অশুভ সব থেকে পরাস্ত করে শুভশক্তির আগমন ঘটাতে তারা চেষ্টা চালাবেন বলে জানান সেজন্যই মায়ের কাছে এবং শিব ঠাকুরের কাছে প্রার্থনা করতে এসেছেন৷

এদিন সকাল থেকেই সুদীপ রায় বর্মন এবং আশীষ কুমার সাহার উদয়পুর সফরকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়৷ দলত্যাগ সম্পর্কে জানতে চাওয়া হলে সুদীপ রায় বর্মন বলেন এখানে মন্দিরে এসেছি৷ রাজনৈতিক বিষয়ে কিছুই বলতে চাই না এসব পরবর্তী সময়ে বলা হবে বলেও তিনি জানান৷

Releated Posts

নেশামুক্তি কেন্দ্রে যুবকের মৃত্যু, মালিক শুভম বিশ্বাস সহ গ্রেফতার ৮

আগরতলা, ৫ সেপ্টেম্বর : বেসরকারি নেশামুক্তি কেন্দ্রে এক ব্যক্তিকে মারধর করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার অভিযোগে স্বপ্না ফাউন্ডেশন…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

দুই মহিলা সাংবাদিকের ওপর দিল্লি পুলিশের নির্যাতনের অভিযোগ, প্রতিবাদে সরব ত্রিপুরা পিপলস পার্টি

আগরতলা, ৫ সেপ্টেম্বর: দিল্লিতে শাহিন খান ও নাফিসা খান নামে দুই মহিলা সাংবাদিকের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগ তুলে…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

ভিলেজ কমিটি নির্বাচন: সাতচাঁদে মিছিল করে ১০১ আসনে সিপিআইএমের মনোনয়ন জমা

আগরতলা, ৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে শুক্রবার সাতচাঁদ ব্লকে মিছিল করে মনোনয়নপত্র জমা দিল বামফ্রন্ট…

ByByReshmi Debnath Sep 4, 2026

লাইসেন্স ছাড়া তামাক বিক্রিতে কড়া নজর, উদয়পুরে পৌর পরিষদ ও মহকুমা প্রশাসনের অভিযান

আগরতলা, ৪ সেপ্টেম্বর:লাইসেন্স ছাড়া তামাকজাত সামগ্রী বিক্রির বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিল উদয়পুর পৌর পরিষদ ও মহকুমা প্রশাসন।…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top