News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • Uttarakhand Election : উত্তরাখণ্ড নির্বাচন: প্রতিকূল পরিস্থিতিতেও বুথে পৌঁছানোর জন্য তৈরি ভোটকর্মীরা
Image

Uttarakhand Election : উত্তরাখণ্ড নির্বাচন: প্রতিকূল পরিস্থিতিতেও বুথে পৌঁছানোর জন্য তৈরি ভোটকর্মীরা

দেহরাদুন, ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : প্রবল শৈত্যপ্রবাহ পরিস্থিতিতে নিঃশব্দে নির্বাচন কমিশনের আধিকারিকরা উত্তরাখণ্ডের আগামী সোমবার ১৪ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচনে নির্দিষ্ট ভোট কেন্দ্রগুলিতে পৌঁছেছেন। উত্তরাখণ্ডের মুখ্য নির্বাচন আধিকারিক রবিবার জানিয়েছেন, “প্রতিকূল ভৌগোলিক ভূখণ্ড এবং প্রবল ঠাণ্ডা পরিস্থিতি সত্ত্বেও রাজ্যের প্রতিটি জেলায় নির্বাচনী সরঞ্জাম সম্পূর্ণ দক্ষতার সঙ্গে এবং কোনো ত্রুটি ছাড়াই তার কাজ সম্পন্ন হয়েছে।”

একটি অফিসিয়াল বিবৃতি অনুসারে, ১৫৯৪০ জন ‘দিব্যাং’ এবং ৮০বছরের বেশি বয়সী ভোটার ইতিমধ্যেই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন। এমনকি ভারী তুষারপাতের মতো প্রতিকূল পরিস্থিতিতেও ভোটকর্মীরা এই কাজ সম্পন্ন করেছেন।
পিথোরাগড় জেলার ধারচুলা বিধানসভার ১৮টি পোলিং দল এবং উত্তরকাশী জেলার ১৭টি পোলিং দল গত শুক্রবার ভোটের তিন দিন আগে চলে গেছে, যার মধ্যে রয়েছে ধারচুলা বিধানসভার সরকারি প্রাথমিক বিদ্যালয় মানারের পোলিং দল ১৮ কিলোমিটার হেঁটে বুথে পৌঁছে যাবে। উত্তরকাশী জেলার পুরলা বিধানসভায় অবস্থিত রাজ্য উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে ১৪ কিলোমিটার এবং ১৩কিমি পায়ে হেঁটে কালাপ বুথে পৌঁছাবে।

প্রসঙ্গত, ৭০ আসন বিশিষ্ট উত্তরাখণ্ড বিধানসভার ভোটগ্রহণ হবে আগামীকাল সোমবার এবং ১০মার্চ ভোট গণনা হবে।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top