News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • Arvind Kejriwal : পঞ্জাবে সার্কাসে পরিণত হয়েছে কংগ্রেস, দুই আসনেই হারবেন চান্নি : কেজরিওয়াল
Image

Arvind Kejriwal : পঞ্জাবে সার্কাসে পরিণত হয়েছে কংগ্রেস, দুই আসনেই হারবেন চান্নি : কেজরিওয়াল

অমৃতসর, ১৩ ফেব্রুয়ারি (হি.স.): পঞ্জাব কংগ্রেসকে কটাক্ষের সুরে বিঁধলেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টি (আপ)-র জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়াল রবিবার অমৃতসরে পঞ্জাব কংগ্রেসকে আক্রমণ করে বলেছেন, “পঞ্জাবে সার্কাসে পরিণত হয়েছে কংগ্রেস।” পাশাপাশি পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি দু’টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করায় খোঁচা দিয়েছেন কেজরিওয়াল। বলেছেন, “চান্নি সাহেব দু’টি আসনেই হারবেন। আম আদমি পার্টি তাঁকে হারিয়ে দেবে। তিনি বিধায়কই হতে পারবেন না, তাহলে মুখ্যমন্ত্রী হবেন কীভাবে?”

অবৈধ বালি খাদান নিয়েও তোপ দেগেছেন কেজরিওয়াল। তাঁর কথায়, “চান্নি নিজেই তদন্ত করেছেন, ভগবন্ত মান যখন মুখ্যমন্ত্রী হবেন, তখন তিনি বালি খাদানের সুষ্ঠু তদন্ত করবেন। যখন তাঁর আত্মীয় স্বীকার করেছেন যে সমস্ত অর্থ চান্নির, তখন কেন ইডি তাঁকে গ্রেফতার করছে না?” উল্লেখ্য, এর আগে কেজরিওয়ালের বিরুদ্ধে তোপ দেগেছিলেন চান্নি, এবার পাল্টা আক্রমণ শানালেন কেজরিওয়াল

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top