News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • Assembly election : গোয়া এবং উত্তরাখণ্ডের বিধানসভা নির্বাচনে আজ শেষ হল প্রচার
Image

Assembly election : গোয়া এবং উত্তরাখণ্ডের বিধানসভা নির্বাচনে আজ শেষ হল প্রচার

নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি (হি.স.) : আগামী ১৪ ফেব্রুয়ারি গোয়া এবং উত্তরাখণ্ডের বিধানসভা নির্বাচন। শনিবার দুই রাজ্যে প্রচার শেষ হয়েছে।

বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এদিন দিনভর প্রচার চালিয়েছেন। এরজেরে দুই রাজ্যই উত্তপ্ত রাজনৈতিক পরিবেশ প্রত্যক্ষ করা গেছে।
গোয়ায় ৪০টি বিধানসভা আসন রয়েছে। কংগ্রেসের রাজ্যের নির্বাচন পর্যবেক্ষক তথা কংগ্রেস নেতা পি চিদাম্বরম এআইসিসি ইনচার্জ দীনেশ গুন্ডু রাও-র যৌথ একটি সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন। রাজ্যের জনগণের জন্য কংগ্রেসের কাজগুলিকে তুলে ধরেন এবং রাজ্যের জনগণের কল্যাণে বাধা দেওয়ার জন্য বিরোধী দলগুলিকে নিন্দা করেন। গোয়া প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গিরিশ চোদনকরও গোয়ার ভোটারদের জন্য একটি ভিডিও বার্তা পোস্ট করেছেন এবং তাদের কাজের জন্য কংগ্রেস দলের প্রশংসা করেছেন। একইভাবে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক তথা গোয়ার দায়িত্বপ্রাপ্ত রবি।

আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক সহ স্টার প্রচারকদের নিয়ে ১৪ ফেব্রুয়ারি ভোট হতে চলেছে উত্তরাখণ্ডের ৭০ টি বিধানসভা আসনের জন্য প্রচার আজ শেষ হয়েছে। প্রিয়াঙ্কা গান্ধী এদিন দলের প্রার্থীদের সমর্থনে একের পর এক সমাবেশ করছেন।
উত্তরাখণ্ডে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তেহরি বিধানসভায় একটি সমাবেশে ভাষণ দিয়েছেন। আজ উত্তরাখণ্ডের রুদ্রপুরে এক বিশাল জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী মোদী। রায়পুর বিধানসভায়ও ভাষণ দেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ।

Releated Posts

বিশ্বের উদ্ভাবন সহযোগী হতে চায় ভারত: পীযূষ গোয়াল

নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা আরও গভীর করে বিশ্বের উদ্ভাবন সহযোগী (ইনোভেশন পার্টনার) হিসেবে…

ByByNews Desk Jun 14, 2026

গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে মৃত্যু দুই এমবিবিএস পড়ুয়ার, ১৭ ঘণ্টা পর উদ্ধার দ্বিতীয় দেহ

গ্বালিয়র, ১৪ জুন (আইএএনএস): দীর্ঘ ১৭ ঘণ্টার উদ্ধার অভিযানের পর মধ্যপ্রদেশের গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে যাওয়া দ্বিতীয় এমবিবিএস…

ByByNews Desk Jun 14, 2026

দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাট নিয়ে তামিলনাড়ু সরকারকে নিশানা ডিএমকের, অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি

চেন্নাই, ১৪ জুন (আইএএনএস): রাজ্যের বিভিন্ন প্রান্তে দীর্ঘ সময় ধরে চলা বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় তামিলনাড়ুর টিভিকে-নেতৃত্বাধীন সরকারকে তীব্র…

ByByNews Desk Jun 14, 2026

মূল অভিযুক্ত গ্রেপ্তারের পর উগ্রপন্থা-গুপ্তচরবৃত্তি চক্রের তদন্তে জোর মধ্যপ্রদেশ এটিএসের

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): কথিত উগ্রপন্থী কার্যকলাপ ও বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগের অভিযোগে তদন্ত আরও জোরদার করেছে মধ্যপ্রদেশের…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top