News Flash

  • Home
  • খেলা
  • ওয়ার্নারকে ৬.২৫ কোটি টাকায় পেল দিল্লি ক্যাপিটালস
Image

ওয়ার্নারকে ৬.২৫ কোটি টাকায় পেল দিল্লি ক্যাপিটালস

নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি (হি.স.) : শনিবার বেঙ্গালুরুতে অনুষ্ঠিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ(আইপিএল) ২০২২ সালের মেগা নিলামে অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটার ডেভিড ওয়ার্নারকে দিল্লি ক্যাপিটালস পেল। ওয়ার্নারকে ৬.২৫ কোটি টাকায় কিনল দিল্লি ক্যাপিটালস।

আইপিএল ২০২২ সালের মেগা নিলামে ভারতের ওপেনিং ব্যাটার শিখর ধাওয়ানকে পাঞ্জাব কিংস ৮.২৫ কোটি টাকায় কিনেছিল। স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে ৫ কোটি টাকায় কিনেছে রাজস্থান রয়্যালস। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ৭.২৫ কোটি টাকায় নিয়েছে।
প্রোটিয়া পেসার কাগিসো রাবাদাকে পঞ্জাব কিংস ৯.২৫ কোটি টাকায় কিনেনিল। কিউই পেসার ট্রেন্ট বোল্টকে ৮ কোটি টাকায় রাজস্থান রয়্যালস কিনেছে। শ্রেয়াস আইয়ারকে কেকেআর ১২.২৫ কোটি টাকায় দলে নিয়েছে। ভারতের পেসার মহম্মদ শামিকে গুজরাট টাইটান্স ৬.২৫ কোটি টাকায় দলে নিয়েছে। দক্ষিণ আফ্রিকার ব্যাটার ফাফ ডু প্লেসিসকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) ৭ কোটি টাকায় দলে নিয়েছে। লখনউ সুপার জায়ান্টস কুইন্টন ডি কককে ৬.৭৫ কোটি টাকায় তুলে নিয়েছে।

প্রসঙ্গত, আইপিএল ২০২২ মেগা নিলাম বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হচ্ছে এবং এটি রবিবার শেষ হবে। শনিবার ও রবিবার এই নিলামে মোট ৬০০ ক্রিকেটারকে নিলামে নামানো হবে। মোট ৩৭৭ জন ভারতীয় খেলোয়াড় এবং ২২৩ জন বিদেশী খেলোয়াড় বেঙ্গালুরুতে আইপিএল ২০২২ নিলাম হওয়ার প্রতিশ্রুতিতে ধরার জন্য প্রস্তুত।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top