News Flash

  • Home
  • দিনের খবর
  • Attacked: ছত্তিশগড়ের বিজাপুরে মাও-হামলায় মৃত্যু সিআরপিএফ অফিসারের, জখম একজন জওয়ান
Image

Attacked: ছত্তিশগড়ের বিজাপুরে মাও-হামলায় মৃত্যু সিআরপিএফ অফিসারের, জখম একজন জওয়ান

রায়পুর, ১২ ফেব্রুয়ারি (হি.স.): ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত বিজাপুর জেলায় মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই চলাকালীন প্রাণ হারালেন সিআরপিএফ-এর একজন অফিসার, মাও-হামলায় আহত হয়েছেন একজন জওয়ান। বিজাপুর জেলার বাসাগুড়া থানার অন্তর্গত টিম্মাপুর-পুটকেল জঙ্গলের ঘটনা। বস্তার রেঞ্জের আইজি পি সুন্দররাজ জানিয়েছেন, শনিবার সকালে সিআরপিএফ-এর ১৬৮ ব্যাটালিয়নের ‘এফ কোম্পানি’-র জওয়ানরা রোড ওপেনিং ও স্যানিটাইজিং ডিউটিতে যাচ্ছিলেন।

সেই সময় অতর্কিতে হামলা চালায় মাওবাদীরা, গুলিবিদ্ধ হন সিআরপিএফ-এর অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট এস বি তিরকে, পরে তাঁর মৃত্যু হয়। এনকাউন্টারে আহত হয়েছেন একজন জওয়ান। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, ওই এলাকায় এখন অভিযান চালাচ্ছে সুরক্ষা বাহিনী।

Releated Posts

ঝাড়খণ্ডে ডাইনি অপবাদের জেরে মহিলাকে কুপিয়ে খুন, থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের

গুমলা (ঝাড়খণ্ড), ৩০ জুলাই (আইএএনএস): ডাইনি অপবাদের জেরে ঝাড়খণ্ডের গুমলা জেলায় ৪০ বছর বয়সি এক মহিলাকে কুঠার দিয়ে…

ByByNews Desk Jul 30, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সিকিমের সাংসদের, একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে কেন্দ্রের হস্তক্ষেপের দাবি

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): সিকিমের একমাত্র লোকসভা সাংসদ ইন্দ্রা হ্যাং সুব্বা বৃহস্পতিবার সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে…

ByByNews Desk Jul 30, 2026

লোকসভায় পাস ‘বন্দে মাতরম’ বিল, জাতীয় সঙ্গীতের মতোই আইনি সুরক্ষা পেতে চলেছে জাতীয় গান

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): হট্টগোলের মধ্যেই বৃহস্পতিবার লোকসভায় কণ্ঠভোটে পাস হল ‘প্রিভেনশন অব ইনসাল্টস টু ন্যাশনাল অনার (সংশোধনী)…

ByByNews Desk Jul 30, 2026

নিয়োগ দুর্নীতির অভিযোগে কেপিএসসি দফতর ঘেরাওয়ের চেষ্টা, বেঙ্গালুরুতে আটক এবিভিপি কর্মীরা

বেঙ্গালুরু, ৩০ জুলাই (আইএএনএস): কর্নাটক পাবলিক সার্ভিস কমিশনের (কেপিএসসি) নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে বৃহস্পতিবার বেঙ্গালুরুতে বিক্ষোভ দেখায় অখিল…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top