News Flash

Image

রাজ্যে ফিরলেন সুদীপ ও আশীষ, উষ্ণ অভ্যর্থনা

আগরতলা, ১২ ফেব্রুয়ারি : কংগ্রেসে যোগ দিয়ে রাজ্যে ফিরেই উষ্ণ অভ্যর্থনায় ভাসলেন সুদীপ রায় বর্মণ এবং আশীষ কুমার সাহা। বিমানবন্দরে হাজারো সমর্থকের মধ্যে তাঁকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন কর্মীরা। তারপর সুবিশাল বাইক মিছিল করে পোস্ট অফিস চৌমুহনী স্থিত কংগ্রেস ভবনের উদ্দেশ্যে রওয়ানা দেন সুদীপ ও আশীষ। সাথে রয়েছেন পিসিসি সভাপতি বীরজিত সিনহা, কংগ্রেসের পর্যবেক্ষক ডা: অজয় কুমার এবং প্রাক্তন বিধায়ক গোপাল রায়।


এদিন বিমান বন্দর থেকে কংগ্রেস ভবনে যাওয়ার পথে রাস্তার দুই ধারে প্রচুর মানুষ দাঁড়িয়ে তাঁকে অভ্যর্থনা জানান। মানুষের সমর্থন দেখে হয়ত তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েছেন। কংগ্রেস ভবনে গিয়ে সুদীপ বাবু কর্মীসভায় অংশ নেবেন।

Releated Posts

বিধায়িকা কল্যাণী রায় সাহার স্বামীর আকস্মিক প্রয়াণ, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৩০ জুলাই : তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সাহার স্বামী দীনেশ…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

সোনামুড়ায় প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারকে কুপিয়ে খুনের অভিযোগ, গুরুতর আহত ছেলে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: সেপাহিজলা জেলার সোনামুড়া মহকুমার তকশাপাড়া এলাকায় এক প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

পরোপকারের কাজে নিজেকে নিয়োজিত করতে পারলে মানবতার দৃষ্টান্ত স্থাপন করা যায়: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই: মা হচ্ছেন একজন শিশুর প্রথম শিক্ষক। গুরু হচ্ছেন শিক্ষা-দিক্ষা এই দুটি বিষয়ে মূল পথ পরিচালক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের সমস্ত ধর্মীয় সংখ্যালঘু জাতিগোষ্ঠীর বিশ্বাস ও আস্থা অর্জনে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই: প্রতিটি ধর্মের মানুষই ত্রিপুরার উন্নয়ন কর্মযজ্ঞের অংশীদার। বৈচিত্র্যের মাঝে ঐক্য এটাই দেশ ও রাজ্যের বৈশিষ্ট্য।…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top