News Flash

  • Home
  • বিদেশ
  • ইউক্রেন নিয়ে নরম রুশ প্রেসিডেন্ট, সমঝোতায় রাজি পুতিন
Image

ইউক্রেন নিয়ে নরম রুশ প্রেসিডেন্ট, সমঝোতায় রাজি পুতিন

মস্কো, ৮ ফেব্রুয়ারি (হি.স.): ইউক্রেন ইস্যুতে অবশেষে সুর নরম করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন । ক্রেমলিনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর দীর্ঘ বৈঠক শেষে পুতিন জানিয়েছেন, তাঁরা সমঝোতায় রাজি। ফ্রান্সের প্রেসিডেন্টের প্রস্তাব বিবেচনা করতে তাঁরা রাজি বলে জানিয়েছেন তিনি। এমনটাই জানা যাচ্ছে সংবাদ সংস্থা এএফপি সূত্রে ।

গত কয়েক মাস ধরেই ইউক্রেনকে ঘিরে সম্মুখ সমরে আমেরিকা-রাশিয়া। ইউক্রেন সীমান্তে সেনা মজুত করে ন্যাটো গোষ্ঠীর দেশগুলির বিষনজরে পড়েও লাগাতার আক্রমণাত্মক মেজাজেই দেখা গিয়েছে পুতিনকে। কিন্তু অবশেষে তাঁর গলায় সমঝোতার সুর। ফ্রান্সের প্রেসিডেন্টের প্রস্তাব বিবেচনা করতে তাঁরা রাজি বলে জানিয়েছেন তিনি। সংবাদ সংস্থা এএফপি সূত্রে জানা যাচ্ছে, ক্রেমলিনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে প্রায় ৫ ঘণ্টারও বেশি সময় ধরে দীর্ঘ বৈঠক করেন পুতিন। বৈঠক শেষে পুতিন জানিয়েছেন, তাঁরা সমঝোতায় রাজি। ম্যাক্রোঁ তার সামনে যে প্রস্তাব রেখেছেন সেদিকে নজর রাখবেন তিনি। উল্লেখ্য, ডিসেম্বর থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও সামনাসামনি বৈঠক হয়নি। অবশেষে তা সম্ভব করলেন ম্যাক্রোঁ। যার ফলে ইউক্রেন সমস্যার সমাধানের সোনালি রেখা দেখা যাচ্ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

এদিন বৈঠকশেষে ফরাসি রাষ্ট্রনেতাকে মস্কোয় আসার জন্য ধন্যবাদ জানিয়ে পুতিন বলেন, ”তাঁর দেওয়া প্রস্তাবগুলি মানা যেতে পারে আগামী পদক্ষেপগুলি বিবেচনা করে। সকলের যাতে সুবিধা হয়, তেমন কোনও সমঝোতার জন্য আমরা রাজি।” তবে ফ্রান্স তাঁদের কাছে কী শর্ত রেখেছে সে নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি রুশ প্রেসিডেন্ট।

গত কয়েক বছরে ইউক্রেনের সেনা ও রাশিয়ার মদতপুষ্ট বিদ্রোহীদের সংঘর্ষে ১৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে। পরিস্থিতি না শুধরোলে আগামী দিনে রক্তক্ষয় আরও বাড়াই হয়তো নিয়তি। আর যুদ্ধ একবার প্রত্যক্ষভাবে শুরু হয়ে গেলে যে আরও কত ক্ষয়ক্ষতি, প্রাণহানি হবে তা বলাই বাহুল্য। পাশাপাশি এই যুদ্ধের প্রভাব পড়তে পারে সারা বিশ্বেই। সেই কারণেই যে কোনও ভাবে এই যুদ্ধ আটকাতে তৎপর ওয়াকিবহাল মহল।

এতদিন উভয়পক্ষই আক্রমণাত্মক কথাবার্তা বলছিল। অবশেষে পুতিনের গলায় নরম সুর পরিস্থিতি বদলের ইঙ্গিত দিচ্ছে। তবে এর পাশাপাশি পশ্চিমি দেশগুলির প্রতি তাঁর তোপকে কেন্দ্র করে সংশয়ও থাকছে। ঠিক কী অবস্থান নেয় রাশিয়া, তা জানতে তাই আপাতত অপেক্ষা করাই শ্রেয় বলে মনে করা হচ্ছে

Releated Posts

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

‘একপেশে, পক্ষপাতদুষ্ট ও সাজানো’: ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান দলের

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) দেওয়া সাত আওয়ামী লীগ নেতা ও কর্মীর মৃত্যুদণ্ডের রায়…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top