News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তরাখণ্ডে ১০-দফা এজেন্ডা কেজরিওয়ালের, আপ-কে ভোট দেওয়ার আবেদন
Image

উত্তরাখণ্ডে ১০-দফা এজেন্ডা কেজরিওয়ালের, আপ-কে ভোট দেওয়ার আবেদন

হরিদ্বার, ৭ ফেব্রুয়ারি (হি.স.): উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচনের জন্য ১০-দফা এজেন্ডার কথা ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টি (আপ)-র জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। উত্তরাখণ্ডে আম আদমি পার্টিকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে কেজরিওয়াল বলেছেন, শুধুমাত্র আম আদমি পার্টিই উত্তরাখণ্ডে সৎ সরকার দিতে পারবে। আমাদের একটি সুযোগ দিন। সোমবার অরবিন্দ কেজরিওয়াল ও উত্তরাখণ্ডে আপ-এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কর্নেল অজয় কোঠিয়াল হরিদ্বারে যৌথ সাংবাদিক সম্মেলন করেন।

এই সাংবাদিক সম্মেলনে অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, “এটি একটি ঐতিহাসিক নির্বাচন, যেখানে বড় ধরনের পরিবর্তন সম্ভব। উত্তরাখণ্ডে এই প্রথমবার, একটি সৎ সরকার গঠন হতে পারে। দুর্নীতি বন্ধ করা যেতে পারে।” কেজরিওয়াল বলেছেন, “আপ-কে ভোট দিলে ১০ লক্ষ টাকা বাঁচবে! আমরা বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্যসেবা সমস্ত কিছু বিনামূল্যে দেব, যাতে প্রতিটি পরিবারের বছরে ২ লক্ষ টাকা বাঁচবে, অর্থাৎ ৫ বছরে ১০ লক্ষ টাকা বাঁচবে!” এদিন ১০-দফা এজেন্ডার কথা ঘোষণা করেছেন কেজরিওয়াল। তিনি বলেন, “দুর্নীতির অবসান, বিনামূল্যে বিদ্যুৎ, কর্মসংস্থান, মহিলাদের জন্য প্রতিমাসে এক হাজার টাকা, শিক্ষায় বিপ্লব, স্বাস্থ্যসেবা বিপ্লব, সড়ক পুনর্গঠন, তীর্থ যাত্রা, আধ্যাত্মিক রাজধানী এবং অবসরপ্রাপ্ত সৈন্যদের জন্য সরকারি চাকরী অথবা ১ কোটি টাকা সাহায্য।” কেজরিওয়াল এদিন বলেছেন, “উত্তরাখণ্ডকে হিন্দুদের আধ্যাত্মিক রাজধানীতে পরিণত করব আমরা। পর্যটন বৃদ্ধির পাশাপাশি এখানকার হাজার হাজার যুবকের কর্মসংস্থান হবে।”

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top