News Flash

  • Home
  • দেশ
  • পুণে-তে ভারী স্টিলের কাঠামো ভেঙে মৃত ৫, প্রাণে বাঁচলেও দু’জন সঙ্কটাপন্ন
Image

পুণে-তে ভারী স্টিলের কাঠামো ভেঙে মৃত ৫, প্রাণে বাঁচলেও দু’জন সঙ্কটাপন্ন

পুণে, ৪ ফেব্রুয়ারি (হি.স.): মহারাষ্ট্রের পুণে-তে একটি মলের নির্মাণ কাজ চলার সময় অত্যন্ত ভারী স্টিলের কাঠামো ভেঙে প্রাণ হারালেন মোট ৫ জন শ্রমিক। এই ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন দু’জন শ্রমিক, তাঁদের অবস্থা সঙ্কটজনক। মৃত ও আহত শ্রমিকরা সকলেই বিহারের বাসিন্দা। কীভাবে ভেঙে পড়ল স্টিলের কাঠামোটি তা তদন্ত করে দেখছে পুলিশ।

পুলিশ ও দমকল সূত্রের খবর, বৃহস্পতিবার গভীর রাতে পুণে-র ইয়েরওয়াড়া এলাকার শাস্ত্রীনগরে একটি মলের নির্মাণ কাজ চলার সময় আচমকাই অত্যন্ত ভারী স্টিলের কাঠামো ভেঙে পড়ে। ওই কাঠামোর নীচে চাপা পড়ে যান শ্রমিকরা। তাঁদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে ও দু’জন গুরুতর আহত হয়েছেন। পুণে পুলিশের ডিসিপি রোহিদাস পওয়ার জানিয়েছেন, সমস্ত শ্রমিকদের বাড়ি বিহারে। এই ঘটনায় শুরু হয়েছে তদন্ত।

শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

পুণে-তে নির্মীয়মান বিল্ডিংয়ে শ্রমিকদের অকাল-মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দফতর থেকে টুইট করে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করেছেন। মৃতদের পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top